হাড়ের গিঁটে ব্যথা, শক্ত হয়ে যাওয়া, ফুলে যাওয়া আর কড়কড় শব্দ—এসব হলো আর্থ্রাইটিসের সাধারণ উপসর্গ। তবে তুলনামূলক কম পরিচিত কিছু উপসর্গ আছে, যা অনেক সময় নজর এড়িয়ে যায়।
আর্থ্রাইটিসের দুটি ধরন রয়েছে।
রিউমাটায়েড আর্থ্রাইটিস
রিউমাটায়েড আর্থ্রাইটিস সব বয়সে হয়ে থাকে। এই অটো ইমিউন রোগ উসকে দেয় প্রদাহ এবং আক্রমণ করে হাড়ের গিঁটে। এতে ব্যথা হয় এবং ব্যথার কারণে চলাচল সীমিত হয়ে পড়ে। অস্টিও আর্থ্রাইটিস এক রকম উপসর্গ, হাড়ের গিঁটে ব্যথা এবং ফোলা অংশ শক্ত হয়ে যায়। তবে এমন আর্থ্রাইটিস হয় হাড় ক্ষয় হলে এবং বেশি বয়সে।
রিউমাটায়েড আর্থ্রাইটিসের লক্ষণ
অস্টিও আর্থ্রাইটিসের লক্ষণ
আগাম চর্চা
আগাম উপসর্গ চিনে সাহায্য নিলে হাড়ের গিঁটের ক্ষতি কমে; বিশেষ করে অস্টিও আর্থ্রাইটিসের বেলায়। তবে রিউমাটায়েড আর্থ্রাইটিস দেরি করে শনাক্ত হলে প্রদাহ প্রভাব ফেলে পুরো শরীরে। প্রদাহের চিকিৎসা না হলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ে। তাই এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ জরুরি।
অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী, সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫