সংগীতে বিশ্বের সর্বোচ্চ পুরস্কারের আসর গ্র্যামির মনোনয়নের তালিকায় প্রথম বাংলাদেশি হিসেবে জায়গা করে নিয়েছেন কণ্ঠশিল্পী আরমিন মুসা ও তাঁর মা গীতিকার নাশিদ কামাল।
গ্র্যামি অ্যাওয়ার্ডের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এবারের ৬৫তম আসরের জন্য বিশ্বসেরা মিউজিক ক্যাটাগরিতে মনোনীত পাঁচ অ্যালবামের মধ্যে শীর্ষে রয়েছে বার্কলে ইন্ডিয়ান অনসম্বলের ‘শুরুআত’।
আর এই অ্যালবামেই রয়েছে বাংলাদেশের খ্যাতনামা নজরুলসংগীতের শিল্পী নাশিদ কামালের লেখা ও তাঁর মেয়ে আরমিন মুসার কণ্ঠে গাওয়া ‘জাগো পিয়া’ গানটি। আধা ধ্রুপদী ঢঙের এই গানের দৃশ্যায়নে বাঙালির রং ও সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে। পোশাকে প্রখ্যাত বাংলাদেশি নকশাকার বিবি রাসেলের গামছা ব্যবহার করা হয়েছে।
বার্কলে ইন্ডিয়ান অনসম্বলের এই অভিষেক অ্যালবামে আরমিন মুসার পাশাপাশি কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন, শ্রেয়া ঘোষাল, শঙ্কর মহাদেবন, বিজয় প্রকাশসহ এশিয়ান সংগীতজ্ঞদের গান রয়েছে।
বাংলা লোকগীতির কিংবদন্তি শিল্পী আব্বাসউদ্দীন আহমদের মেয়ে নাশিদ কামাল নিজেও কণ্ঠশিল্পী। একই সঙ্গে তিনি গান লেখেন এবং অধ্যাপনাও করেন। চার দশকেরও বেশি সময় ধরে সংগীতের সঙ্গে যুক্ত তিনি। তাঁর মেয়ে আরমিন মুসা সংগীতে খ্যাতনামা বার্কলি কলেজ থেকে স্নাতক শেষ করেছেন।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের 'Crypto.com' এরিনায় আগামী বছরের ৫ ফেব্রুয়ারি গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর বসবে।

এবার মেহজাবীন সমালোচিত হচ্ছেন এয়ারপোর্টে মদের বোতলসহ ধরা পড়ার খবরে। প্রথমে চুপ থাকলেও আজ সকালে বিষয়টি নিয়ে ফেসবুকে বক্তব্য দেন মেহজাবীন।
১৪ ঘণ্টা আগে
মোশাররফ করিমকে নিয়ে ‘ডিকশনারি’ ও ‘হুব্বা’ নামের দুটি সিনেমা বানিয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেতা, রাজনীতিবিদ ও নির্মাতা ব্রাত্য বসু। মোশাররফের পর বাংলাদেশের চঞ্চল চৌধুরীকে নিয়ে সিনেমা বানাচ্ছেন ব্রাত্য বসু। ইতিমধ্যে শেষ হয়েছে ‘শেকড়’ নামের সিনেমাটির শুটিং।
১৯ ঘণ্টা আগে
ঈদে নানা ধরনের অনুষ্ঠানের পসরা সাজায় টিভি চ্যানেলগুলো। নাটক, টেলিফিল্ম, সংগীতানুষ্ঠান, ম্যাগাজিন অনুষ্ঠানের পাশাপাশি থাকে সিনেমা নিয়ে আয়োজন। বেশ কিছু নতুন সিনেমার টিভি প্রিমিয়ারও হয় ঈদে। ইতিমধ্যে ছয়টি নতুন সিনেমার প্রিমিয়ারের ঘোষণা দিয়েছে চ্যানেল আই।
১৯ ঘণ্টা আগে
৯২ বছর বয়সে পরপারে পাড়ি দিয়েছেন কিংবদন্তি কথাসাহিত্যিক শংকর। বাংলাদেশের যশোরে জন্ম নেওয়া এই সাহিত্যিকের কালজয়ী সৃষ্টিগুলো প্রজন্মের পর প্রজন্ম পাঠককে মুগ্ধ করেছে। তাঁর লেখায় উঠে এসেছে সাধারণ মানুষের জীবনসংগ্রামের কথা। সেসব কাহিনি শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকেনি।
১৯ ঘণ্টা আগে