তেলেগু সুপাস্টার মহেশ বাবুর বাবা খ্যাতিমান অভিনেতা কৃষ্ণা ঘট্টমানেনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
হায়দারাবাদের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন এই অভিনেতার ‘অবস্থা স্থিতিশীল’ বলে চিকিৎসকরা জানান। তবে তার অসুস্থতার বিষয়ে কিছু জানা যায়নি।
কৃষ্ণের জনসংযোগ কর্মকর্তা সুরেশ কোন্ডি টুইটার পোস্টে বলেন, ‘তাঁর ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে।’
তবে ভারতীয় বিনোদন ম্যাগাজিন পিংক ভিলার প্রতিবেদনে বলা হয়, এই প্রবীণ অভিনেতা শ্বাসকষ্টজনিত রোগ ও হৃদরোগে আক্রান্ত হয়েছেন।
এই পরিবারের সদস্যরা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। সম্প্রতি মহেশ বাবু তাঁর মা ইন্দিরা দেবীকে হারিয়েছেন। এর আগে তাঁর ভাই রমেশ বাবুও মারা গেছেন ।
কৃষ্ণ ঘট্টমানেনি চলচ্চিত্রে অনেক আধুনিক প্রযুক্তি ব্যবহারের জন্য বিখ্যাত। তিনি অভিনেতা হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন আদুর্তি সুব্বা রাও পরিচালিত 'তেনে মনসুলু' সিনেমার মাধ্যমে। তেলুগুতে তার বিখ্যাত সিনেমা হল ‘আলুরি সীথা রামা রাজু’, এবং ‘সিংহাসনম’ ইত্যাদি।
তিনি রাজনৈতিক দল কংগ্রেসের সংসদ সদস্য হিসেবেও কাজ করেছেন। তিনি তেলুগু সিনেমায় ‘ইস্টম্যান কালার ফিল্ম’, ‘সিনেমাস্কোপ ফিল্ম’, ‘৭০ মিমি ফিল্ম’, ‘ডিটিএস ফিল্ম’ ইত্যাদির মতো নতুন প্রযুক্তির প্রবর্তন করেন। ২০০৯ সালে, তিনি ভারত সরকার কর্তৃক ‘পদ্মভূষণ’ পুরস্কারে সম্মানিত হন।

তিন বছরের বেশি সময় আগে পল্লিকবি জসীমউদ্দীনের ‘সোজন বাদিয়ার ঘাট’ কাব্যগ্রন্থ অবলম্বনে একই নামে সিনেমা বানানোর ঘোষণা দিয়েছিলেন তানভীর মোকাম্মেল। পরিকল্পনাটা আরও আগের। অবশেষে সোজন বাদিয়ার ঘাট সিনেমার শুটিং শুরু করেছেন এই নির্মাতা। ২২ ফেব্রুয়ারি থেকে গোপালগঞ্জের সাতপার গ্রামে চলছে শুটিং।
২০ ঘণ্টা আগে
রমজান মাসে প্রেক্ষাগৃহে দেশের কোনো সিনেমা মুক্তি পায় না। সিঙ্গেল স্ক্রিনের ভরসা পুরোনো সিনেমা আর সিনেপ্লেক্সের বিদেশি সিনেমা। পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে একই দিনে দেশের স্টার সিনেপ্লেক্সে আজ মুক্তি পাচ্ছে ভৌতিক ঘরানার সিনেমা ‘স্ক্রিম ৭’।
২১ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ দিন আগে
বিজয়ের পারিবারিক ঐতিহ্য মেনে তেলুগু হিন্দু রীতিতে প্রথম বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় সকাল সাড়ে ১১টার দিকে। এর পর বিকেলের দিকে রাশমিকার পারিবারিক ঐতিহ্যকে সম্মান জানিয়ে অনুষ্ঠিত হয় দ্বিতীয় বিয়ের অনুষ্ঠান।
১ দিন আগে