গাজীপুর মহানগরীর পূবাইল থেকে এক শিশুকে অপহরণ করে বিক্রির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাঁদের গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। আদালতের মাধ্যমে শিশুটিকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সহকারী কমিশনার (ডিবি-মিডিয়া) চৌধুরী মো. তানভীর এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন নেত্রকোনা জেলার পূর্বধলার নোয়াগাও গ্রামের জিনা বেগম ওরফে লতা (২৮) এবং শিশুর ক্রেতা গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন আমতলীর কেরানীটেক এলাকার আঁখি বেগম (৪০)।
অপহৃত শিশু মাহাদী হোসাইন (৬ মাস) ইদ্রিস মন্ডল ও রোকেয়া দম্পতির ছেলে। তাঁদের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার পোড়াবাড়ি গ্রামে। তাঁরা শিশু সন্তানকে নিয়ে গাজীপুর মহানগরীর পুবাইল থানাধীন করমতলা এলাকায় ভাড়া বাসায় থাকেন।
জিএমপি সহকারী কমিশনার জানান, হকারি করে পণ্য বিক্রির সুবাদে ইদ্রিস মন্ডলের সঙ্গে জিনার পরিচয় হয়। জিনা তাঁদের বাসায় যেতেন। গত ৮ নভেম্বর বিকেলে কৌশলে জিনা শিশুটিকে অপহরণ করে নিয়ে যান। পরে গতকাল বৃহস্পতিবার জিনাকে আসামি করে পুবাইল থানায় মামলা করেন ইদ্রিস মন্ডল। ঘটনার দিন পুলিশ অভিযান চালিয়ে টঙ্গীর আমতলী (কেরানীরটেক) বস্তিতে আঁখি বেগমের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আঁখি পুলিশকে জানান, তার চার মেয়ে রয়েছে। ছেলে না থাকায় তিনি ১৩ হাজার টাকা দিয়ে ওই শিশুকে কিনে নেন।

চট্টগ্রামে পৃথক ‘কাস্টম হাউস আইসিডি’ ১ আগস্ট থেকে পুরোদমে কার্যক্রম শুরু করেছে। নতুন ৩০৬ অফিস কোডে ৬৫টি আমদানিপণ্যের বিল অব এন্ট্রি, চট্টগ্রাম বন্দরের শতভাগ রপ্তানি এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি-রপ্তানি শুল্কায়ন বাধ্যতামূলকভাবে পরিচালিত হচ্ছে।
৭ মিনিট আগে
মানিকগঞ্জ সদর উপজেলার বাসুদেবপুরে জুয়া খেলার অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ তিনজনকে স্থানীয় জনতা আটক করে থানায় সোপর্দ করেছে। সোমবার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত কনস্টেবল তারেকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
১৮ মিনিট আগে
রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকার জামতলা গলিতে দন্তচিকিৎসক সারাহ রোকসানা পিনু হত্যা মামলায় গ্রেপ্তার স্বামী সোহেল রানাকে দুই দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদ তাঁকে রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
২২ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের জেটিতে প্রবেশের সময় স্টিয়ারিংয়ে কারিগরি ত্রুটির কারণে কনটেইনারবাহী জাহাজ এমভি সিএনসি ইউরেনাস ২ নম্বর রেড বয়ায় ধাক্কা দিয়ে রিটেইনিং ওয়ালে আটকে গেছে। সোমবার দুপুর ২টা ১৫ মিনিটে ঘটে যাওয়া এ ঘটনায় কেউ হতাহত হননি। জাহাজটি সরাতে উদ্ধার অভিযান চলছে।
৩১ মিনিট আগে