গিনিতে বাস-ট্রাক সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এ ছাড়া আহত হয়েছে বেশ কয়েকজন।
রোববার (৬ নভেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। গিনি সরকার এক বিবৃতিতে দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।
বাসটি রাজধানী কোনাক্রি থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ফারানাহ’র উদ্দেশে যাচ্ছিল। রাজধানী ১৩০ কিলোমিটার পূর্বে কিনডিয়া শহরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে।
কাবিনেট কাকে নামের স্থানীয় এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা খায় বাসটি। দুর্ঘটনায় স্কুল-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সামরিক বাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ফাওলি সৌমাহ বলেন, মৃতদেহগুলো সেভাবে চেনা যাচ্ছে না। তাই এখনো পরিচয় নিশ্চিত করা যায়নি।
খারাপ রাস্তা, ফিটনেসবিহীন যানবাহন এবং বেপরোয়া গাড়ি চালানোর কারণে গিনিতে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। গত সেপ্টেম্বরে দেশটিতে একটি মিনিবাস দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়।

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন-এর পাঁচ কর্মীকে সন্ত্রাসবাদ-সংক্রান্ত আইনে সাজা দেওয়া হবে না বলে রায় দিয়েছেন একজন বিচারক। বার্কলেজ ব্যাংকের একটি শাখায় ভাঙচুরের ঘটনায় দোষী সাব্যস্ত ওই পাঁচ কর্মী এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন।
৯ ঘণ্টা আগে
ইউরোপের আরও একটি দেশ পর্তুগাল প্রকাশ্য স্থানে মুখ ঢেকে রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। দেশটির নতুন আইনে বোরকাসহ মুখ ঢেকে রাখে এমন যেকোনো ধরনের আবরণ নিষিদ্ধ করা হয়েছে। কারণ, এগুলো ব্যক্তির পরিচয় শনাক্তে বাধা সৃষ্টি করে।
১১ ঘণ্টা আগে
দীর্ঘ দুই মাস ধোঁয়াশা আর রুক্ষতার মাঝে বন্দী থাকার পর অবশেষে বহু কাঙ্ক্ষিত বৃষ্টি নামল যুক্তরাজ্যের সারে কাউন্টির উইসলি গ্রামে। স্থানীয়দের ভাষ্যমতে, টানা ৬২ দিন এক ফোঁটা বৃষ্টিরও দেখা মেলেনি উইসলিতে।
১১ ঘণ্টা আগে
ইউক্রেন যুদ্ধে দীর্ঘদিন ধরে প্রত্যাশিত অগ্রগতি না পাওয়ায় এবার রাশিয়ার মধ্যযুগীয় ইতিহাসের দিকে তাকালেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ সেনাদের মনোবল চাঙা করতে চতুর্দশ শতকের বিখ্যাত সামরিক নেতা গ্র্যান্ড প্রিন্স দিমিত্রি দনস্কয়ের দেহাবশেষ যুদ্ধরত সেনাদের কাছে নিয়ে যাওয়ার পরিকল্পনায় সমর্থন দিয়েছেন তিন
১২ ঘণ্টা আগে