
অ্যাপলের ডিভাইসগুলোতে এসেছে টুইটারের নতুন আপডেট। টুইটারের ‘ব্লু সাবস্ক্রিপশন’–এর নির্ধারিত ফি বলা আছে আপডেটটিতে। ব্লু টিক সাবস্ক্রিপশন ফি নিয়ে নানা সমালোচনা হলেও সব উপেক্ষা করে ইলন মাস্ক শেষ পর্যন্ত অটল থেকেছেন তাঁর সিদ্ধান্তে।
আগে শুধু তারকা, করপোরেট অফিশিয়াল এবং বিখ্যাত ব্যক্তিদের ভেরিফায়েড অ্যাকাউন্টের জন্যই এই ব্লু টিক বরাদ্দ ছিল। তবে এখন মাসিক ভিত্তিতে কিছু ডলার খরচের বিনিময়ে যে কেউই টুইটার প্রোফাইলে পেতে পারেন ব্লু টিক। নানাবিধ সমালোচনায় সোশ্যাল মিডিয়া মুখরিত হলেও ব্লু টিক সাবস্ক্রাইবারদের জন্য থাকছে বিশেষ কিছু সুবিধা।
গতকাল শনিবার এক বিবৃতিতে টুইটার জানিয়েছে, আগে ব্লু টিক মার্কধারীরা কম বিজ্ঞাপন দেখার সুবিধা পেতেন। এখন নতুন করে ডলার খরচ করার বিনিময়ে যারা ব্লু টিক পাবেন, তাঁরা ‘অর্ধেক কম বিজ্ঞাপন’ দেখবেন। এটি আগের চেয়ে ‘অনেক ভালো’ হবে।
বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, কম বিজ্ঞাপন প্রদর্শনের পাশাপাশি টুইটারে রিপ্লাই, মেনশন এবং সার্চের ক্ষেত্রে আলাদা অগ্রাধিকার পাবেন ব্লু টিকধারীরা। এ ছাড়া আগের চেয়ে বড় দৈর্ঘ্যের ভিডিও পোস্ট করতে পারবেন ব্লু টিক সাবস্ক্রাইবারেরা।
ব্লুমবার্গের এর এক প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে টুইটারের প্রায় ২৩ কোটি ৭৮ লাখ সক্রিয় ব্যবহারকারীর মধ্যে ব্লু টিক রয়েছে প্রায় ৩ লাখের। ব্লু টিকটি প্রোফাইলে অব্যাহত রাখতে হলে তাঁদের এখন থেকে গুনতে হবে মাসে ৭ ডলার ৯৯ সেন্ট। অবশ্য অনেকেই ফি দিতে অস্বীকৃতি জানাচ্ছেন।
টাকা দিয়ে প্রোফাইলে ব্লু টিক নেওয়ার বিষয়ে ঘোষণা দেওয়ার চার দিনের মাথায় পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছেন ইলন মাস্ক। এ প্রসঙ্গে টুইটে মাস্ক লিখেছেন, ‘ব্লু চেকমার্ক আছে আর নেই—ভূস্বামী এবং বর্গাচাষির মতো এই ব্যবস্থাটা স্রেফ জঘন্য।’
গত মাসে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার অধিগ্রহণ করেছেন ইলন মাস্ক। এর মধ্যে ১৩ বিলিয়ন ডলার অর্থায়ন করছে ব্যাংক অব আমেরিকা, বার্কলেজ পিএলসি এবং মরগান স্ট্যানলিসহ বেশ কয়েকটি বড় ব্যাংক।
ফোর্বসের ধারণা অনুযায়ী, এই ঋণের সমান অর্থ আয় করতে হলে প্রতি বছর ১ কোটি ৪ লাখ টুইটার ব্যবহারকারীকে টাকা দিয়ে ব্লু টিক নিতে হবে।

ফুটবলের দেশ বললেই সবার আগে যে দুটি দেশের নাম আমাদের মনে আসে, তার একটি আর্জেন্টিনা, অন্যটি ব্রাজিল। মজার বিষয় হলো, ফুটবল জনপ্রিয় হলেও এই দুটি দেশের কোনোটিরই জাতীয় খেলা ফুটবল নয়। আর্জেন্টিনার সরকারি জাতীয় খেলার নাম পাতো (Pato)। ঘোড়ার পিঠে চড়ে এ খেলা খেলতে হয়। এটি এমনই এক রোমাঞ্চকর খেলা, যেখানে...
২ ঘণ্টা আগে
কাগজের নোট কিংবা ক্রেডিট কার্ডের ব্যালেন্স—কোনোটিই কমবে না। এদিকে শপিং ব্যাগ ভর্তি করার নিখাদ আনন্দটুকু ঠিকই পাওয়া যাবে। বিষয়টি শুনতে অবাস্তব মনে হলেও তীব্র সামাজিক ও অর্থনৈতিক চাপের মুখে থাকা দক্ষিণ কোরিয়ার তরুণ প্রজন্মের কাছে এটিই এখন মানসিক শান্তি খোঁজার আধুনিক ট্রেন্ড। দক্ষিণ কোরিয়ার তরুণ...
৪ ঘণ্টা আগে
টান টান উত্তেজনা, গ্যালারিজুড়ে হাজারো দর্শকের গর্জন আর মাঠের সবুজ ঘাসে বল দখলের লড়াই। সাত সকালে ফুটবল বিশ্বকাপের রোমাঞ্চ জমিয়ে তুলতে সঙ্গে রাখুন ঐতিহ্যবাহী ম্যাক্সিকান কফি। মেক্সিকোর শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী এই কফির নাম ক্যাফে দে ওল্লা। সব উপাদান ঘরে থাকলে তো ভালোই হলো, না থাকলে আপনার ঘরে থাকা...
৬ ঘণ্টা আগে
ফুটবল দল হিসেবে অনেকেরই প্রিয় মেক্সিকো। খুব কম হলেও মেক্সিকান খাবারের চল আছে আমাদের দেশে, বিশেষ করে ঢাকা শহরে। সালসা মেক্সিকোর একটি সসজাতীয় খাবার। এটির সঙ্গে মিশিয়ে বিভিন্ন খাবার খাওয়া হয়। দুটি জনপ্রিয় মেক্সিকান খাবার সালসা অ্যান্ড চিপস এবং ম্যাঙ্গো সালসা। মেক্সিকান রান্নায় সালসার ব্যবহার বেশ...
৮ ঘণ্টা আগে