বরেণ্য নাট্যব্যক্তিত্ব সৈয়দ মহিদুল ইসলামের ২০ তম প্রয়াণ দিবস এবং ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর ৪৬ বছরে পদার্পণ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে সৈয়দ মহিদুল ইসলাম স্মরণ উৎসব ২০২২।
আগামীকাল শুক্রবার একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুরু হবে এই আয়োজন। নাট্য প্রদর্শনীর পাশাপশি উদ্বোধনী আয়োজনে থাকছে সৈয়দ মহিদুল ইসলাম সম্মাননা পদক প্রদান। আরও থাকছে মঞ্চবন্ধু ও যুগল পদক। থাকছে সৈয়দ মহিদুল ইসলামের উপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘অভিনয় গুরু’-এর উদ্বোধনী প্রদর্শনী।
এবার সৈয়দ মহিদুল ইসলাম পদক পাচ্ছেন খ্যাতিমান নাট্যনির্দেশক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইসরাফিল শাহীন। মঞ্চবন্ধু পুরষ্কার পাচ্ছেন অধ্যাপক জিয়াউল হাসান কিসলু, সুধাংশু বিশ্বাস, সংগীতা চৌধুরী, মমিন বাবু, মাসুদ আলম বাবু।
যুগল সম্মাননা পাচ্ছেন মীর সাব্বির ও ফারজানা চুমকি, আবু হাশিম মাসুদুজ্জামান ও লায়লা বিলকিস ছবি, হাবীব মাসুদ ও মনামী ইসলাম কনক, সুরজিৎ বোস ও সুলেখা বোস। ৫ দিনব্যপী এই আয়োজন শেষ হবে ৮ নভেম্বর।

এবার মেহজাবীন সমালোচিত হচ্ছেন এয়ারপোর্টে মদের বোতলসহ ধরা পড়ার খবরে। প্রথমে চুপ থাকলেও আজ সকালে বিষয়টি নিয়ে ফেসবুকে বক্তব্য দেন মেহজাবীন।
৮ ঘণ্টা আগে
মোশাররফ করিমকে নিয়ে ‘ডিকশনারি’ ও ‘হুব্বা’ নামের দুটি সিনেমা বানিয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেতা, রাজনীতিবিদ ও নির্মাতা ব্রাত্য বসু। মোশাররফের পর বাংলাদেশের চঞ্চল চৌধুরীকে নিয়ে সিনেমা বানাচ্ছেন ব্রাত্য বসু। ইতিমধ্যে শেষ হয়েছে ‘শেকড়’ নামের সিনেমাটির শুটিং।
১৩ ঘণ্টা আগে
ঈদে নানা ধরনের অনুষ্ঠানের পসরা সাজায় টিভি চ্যানেলগুলো। নাটক, টেলিফিল্ম, সংগীতানুষ্ঠান, ম্যাগাজিন অনুষ্ঠানের পাশাপাশি থাকে সিনেমা নিয়ে আয়োজন। বেশ কিছু নতুন সিনেমার টিভি প্রিমিয়ারও হয় ঈদে। ইতিমধ্যে ছয়টি নতুন সিনেমার প্রিমিয়ারের ঘোষণা দিয়েছে চ্যানেল আই।
১৪ ঘণ্টা আগে
৯২ বছর বয়সে পরপারে পাড়ি দিয়েছেন কিংবদন্তি কথাসাহিত্যিক শংকর। বাংলাদেশের যশোরে জন্ম নেওয়া এই সাহিত্যিকের কালজয়ী সৃষ্টিগুলো প্রজন্মের পর প্রজন্ম পাঠককে মুগ্ধ করেছে। তাঁর লেখায় উঠে এসেছে সাধারণ মানুষের জীবনসংগ্রামের কথা। সেসব কাহিনি শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকেনি।
১৪ ঘণ্টা আগে