
বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ইনস্ট্যান্ট পাউডার ড্রিঙ্ক ব্র্যান্ড ‘ইস্পি পাউডার ড্রিঙ্ক’–এর উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় চট্টগ্রামে শুরু হয়েছে ‘ইস্পি ইন্টার স্কুল সিক্স-এ-সাইড ফুটবল টুর্নামেন্ট ২০২২ ’।
বাংলাদেশের ফুটবলের মানোন্নয়নে ও তরুণ প্রজন্মকে ফুটবল চর্চায় আরো উৎসাহিত করতে ইস্পাহানি ফুডস লিমিটেড ঢাকা ও চট্টগ্রামে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এ স্কুল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে থাকে। ঢাকা পর্বের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ।
এরই ধারাবাহিকতায় ২৩ অক্টোবর চট্টগ্রামের সিআরবি মাঠে এই টুর্নামেন্টের চট্টগ্রাম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। টুর্নামেন্টের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আশীষ ভদ্র যিনি টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে ইস্পাহানি গ্রুপের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‘ইস্পি ইন্টার স্কুল সিক্স-এ-সাইড ফুটবল টুর্নামেন্ট ২০২২’—এ চট্টগ্রামের ১২টি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করছে। তিন দিনব্যাপী এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৫ অক্টোবর। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের পুরস্কার হিসেবে থাকছে ট্রফি এবং আকর্ষণীয় প্রাইজমানি।

বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের বার্ষিক বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা ১২ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৮ হাজার ডলার করেছে বাংলাদেশ ব্যাংক। প্রকৃত ভ্রমণসংক্রান্ত বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণে সুবিধা দেওয়ার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
২৭ মিনিট আগে
দেশের বাজারে সোনার দাম কয়েক দফায় কমানোর পর গত বৃহস্পতিবার বাড়িয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ রোববার ফের দাম কমানো হলো। এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন থেকে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা, যা গত বৃহস্পতিবার ছিল ২ লাখ ৩৭ হাজার ৩৪৮ টাকা।
৪ ঘণ্টা আগে
সাধারণত একজন পোশাক কারখানায় নির্দিষ্ট কর্মঘণ্টার কাজ সারার পাশাপাশি সমঝোতার ভিত্তিতে অতিরিক্ত কর্মঘণ্টার কাজও চালিয়ে নেন। এভাবেই সকাল থেকে রাত পর্যন্ত অতিবাহিত হচ্ছে তাঁর কর্মজীবনের নিয়মিত রুটিন। বিনিময়ে মাস শেষে মেলে নির্ধারিত বেতন, তা দিয়েই চলে সংসারের খরচ, সন্তানের পড়াশোনা।
৯ ঘণ্টা আগে
দেশের ক্রমবর্ধমান তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) চাহিদা পূরণে পরিবহন সক্ষমতা আরও বাড়িয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান ফ্রেশ এলপি গ্যাস। প্রতিষ্ঠানটির বহরে যুক্ত হয়েছে নতুন একটি এলপিজি ক্যারিয়ার, যা দেশের বিভিন্ন অঞ্চলে এলপিজির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ভূমিকা...
১৫ ঘণ্টা আগে