চিরবিদায় নিলেন রুপালি পর্দায় রুবিয়াস হ্যাগ্রিড খ্যাত অভিনেতা রবি কলট্রেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭২ বছর। কলট্রেনের এজেন্ট বেলিন্ডা রাইট জানান, গতকাল শুক্রবার স্কটল্যান্ডের ফালকার্কের কাছে অবস্থিত এক হাসপাতালে মৃত্যুবরণ করেন স্কটিশ এই অভিনেতা। বেলিন্ডা আরও জানান, বেশ কিছুদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন কলট্রেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি হ্যারি পটারের সব কটি পর্বে আধা দানব হ্যাগ্রিডের চরিত্রে অভিনয় করে ছেলে-বুড়ো সবার মন জয় করেছিলেন কলট্রেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছেন হ্যারি পটার ভক্তরা। হ্যারি পটার ছাড়াও জেমস বন্ড সিরিজের গোল্ডেন আই (১৯৯৫) এবং দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ (১৯৯৯) সিনেমা দুটিতেও অসাধারণ অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।
এদিকে কলট্রেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হ্যারি পটারের স্রষ্টা জে কে রাওলিং। এক টুইটার পোস্টে রাওলিং বলেছেন, ‘কলট্রেনের সঙ্গে আমি অন্য সবার চেয়ে বেশি ঘনিষ্ঠ ছিলাম। তাঁর সঙ্গে পরিচিত হতে পেরে এবং তাঁর সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই নিজেকে ভাগ্যবতী মনে করি। দুর্দান্ত এক প্রতিভা ছিলেন তিনি। আমি তাঁর পরিবারের প্রতি, সর্বোপরি তাঁর সন্তানদের প্রতি আমার ভালোবাসা ও গভীর সমবেদনা জানাচ্ছি।’
রাওলিং ছাড়াও হ্যারি পটারের অন্য অভিনয়শিল্পীরাও শোক প্রকাশ করেছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
গত বছর হ্যারি পটারের ২০ বছর পূর্তিতে সিনেমাটির অভিনয়শিল্পীদের পুনর্মিলনীতে ‘রিটার্ন টু হগওয়ার্টস’ নামের এক প্রামাণ্য অনুষ্ঠানে কলট্রেন দর্শকদের উদ্দেশ্য করে বলেছিলেন, ‘আপনারা যাঁরা শৈশবে হ্যারি পটার দেখে বড় হয়েছেন, ৫০ বছর পর আপনারা হয়তো আপনাদের সন্তানদেরও তা দেখতে উৎসাহ দেবেন। তখন হয়তো আমি আপনাদের মাঝে থাকব না, কিন্তু হ্যাগ্রিড ঠিকই আপনাদের মনে বেঁচে থাকবে।’
হয়তো ঠিকই বলেছিলেন কলট্রেন। তাঁর মৃত্যুর খবর শুনে হয়তো অনেকেরই মনে পড়ছে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অব সিক্রেটস’ সিনেমার সেই দৃশ্যের কথা, যেখানে ছোট্ট হ্যারি তার আধা দানব বন্ধু হ্যাগ্রিডকে জড়িয়ে ধরে বলে, ‘দেয়ার ইজ নো হগওয়ার্টস উইদাউট ইউ হ্যাগ্রিড।’

চ্যানেল আই আয়োজিত সংগীতবিষয়ক রিয়েলিটি শো সেরাকণ্ঠের প্ল্যাটফর্ম দিয়ে মিডিয়ায় আগমন ইমরান মাহমুদুলের, অন্যদিকে একই প্রতিষ্ঠানের ক্ষুদে গানরাজের প্ল্যাটফর্ম দিয়ে গানের ভুবনে পেশাগত যাত্রা শুরু জেরিন তাসনিম নওমির। ক্যারিয়ারের শুরুর দিকে বেশ কয়েকটি গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছিলেন তাঁরা।
৩০ মিনিট আগে
আগামী ঈদে প্রচারের লক্ষ্যে চয়নিকা চৌধুরীর গল্পে ও নির্দেশনায় তৈরি হলো টেলিফিল্ম ‘ভালোবাসার অন্য নাম তুমি’। নাটকটি রচনা করেছেন ইফফাত আরেফীন তন্বী। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চার তারকা অভিনয়শিল্পী ডলি জহুর, শহীদুজ্জামান সেলিম, দীপা খন্দকার ও রিচি সোলায়মান।
৩৬ মিনিট আগে
চলতি বছরের শুরুতে একটি পডকাস্টে এসে ২০০৯ সালের পিলখানা ট্র্যাজেডি নিয়ে সিনেমা বানানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন নির্মাতা রায়হান রাফী। এবার একই ঘটনা নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিলেন খিজির হায়াত খান। ইতিমধ্যে সিনেমার চিত্রনাট্যের কাজও শেষ করেছেন বলে জানিয়েছেন এই নির্মাতা।
৩৯ মিনিট আগে
বার্লিনালে শেষ পর্যন্ত রাজনীতিরই জয় হলো। বার্লিনাল অর্থাৎ বার্লিন চলচ্চিত্র উৎসবের এবারের আসরের শুরুর দিন থেকেই তৈরি হয়েছিল বিতর্ক। সিনেমায় রাজনীতি থাকা উচিত নয়, জুরিপ্রধান উইম ওয়েন্ডার্সের এমন মন্তব্যে সমালোচনার ঝড় ওঠে।
৪২ মিনিট আগে