সম্প্রতি ইউক্রেনের চারটি অঞ্চলকে নিজেদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার ঘোষণা দিয়েছে রাশিয়া। রাশিয়ার এই পদক্ষেপের বিরুদ্ধে নিন্দা জানিয়ে এ সপ্তাহের শেষের দিকে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছে জাতিসংঘ। জাতিসংঘের এই খসড়া প্রস্তাবসংক্রান্ত ভোটাভুটি গোপন ব্যালটে সম্পন্ন করার আহ্বান জানিয়েছে রাশিয়া। কিন্তু রাশিয়ার এই আহ্বান প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ। বার্তা সংস্থা রয়টার্স আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
গতকাল সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদে ১০৭ ভোটের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে যে ভোটাভুটি প্রকাশ্যে হবে, গোপন ব্যালটে নয়। বেশ কয়েকজন কূটনীতিক বলেছেন, এই ভোটাভুটি আগামীকাল বুধবার অনুষ্ঠিত হতে পারে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারের সাধারণ পরিষদে মাত্র ১৩টি দেশ প্রকাশ্যে ভোট দেওয়ার বিরোধিতা করেছে। অন্য ৩৯টি দেশ ভোটদানে বিরত ছিল।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেছেন, ‘এখন সময় ইউক্রেনের সমর্থনে কথা বলার। নিরপেক্ষ থাকার সময় নয় এখন। জাতিসংঘ সনদের মূল নীতিগুলো ঝুঁকির মধ্যে রয়েছে।’
রাশিয়া গত মাসে জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে অনুরূপ প্রস্তাবে ভেটো দিয়েছে। সাধারণ পরিষদের প্রায় তিন-চতুর্থাংশ মস্কোকে তিরস্কার করেছে।
গতকাল সাধারণ পরিষদের খসড়া প্রস্তাবে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইউক্রেনের ভূখণ্ড দখলের জন্য রাশিয়ার কথিত গণভোটকে স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থন জানানোর কথাও বলা হয়েছে খসড়া প্রস্তাবে।
সম্প্রতি গণভোটের মাধ্যমে ইউক্রেনের চারটি অঞ্চল—দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়াকে নিজেদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে রাশিয়া। ইউক্রেন ও এর মিত্ররা এই গণভোটকে অবৈধ ও জবরদস্তিমূলক বলে নিন্দা করেছে।
এই সপ্তাহের শেষের দিকে জাতিসংঘের ভোটাভুটির খসড়া প্রস্তাবে রাষ্ট্রগুলোকে রাশিয়ার পদক্ষেপকে স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা পুনর্নিশ্চিত করতে বলা হয়েছে।

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করতে অথবা যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন নিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্দেশ দিয়ে একটি প্রস্তাব পাস করেছে যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেট। রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এই ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ৫০টি এ
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচনে বড় ধরনের ধাক্কা খেয়েছেন প্রভাবশালী কংগ্রেস সদস্য ড্যান গোল্ডম্যান। প্রগতিশীল প্রতিদ্বন্দ্বী ব্র্যাড ল্যান্ডারের কাছে তাঁর এই পরাজয়কে দলটির ভেতরে বামপন্থী ধারার একটি বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সাম্প্রতিক যুদ্ধের কারণে পারস্য উপসাগরে আটকে পড়া ১১ হাজারেরও বেশি নাবিককে সরিয়ে নেওয়ার জন্য একটি বড় ধরনের উদ্ধার অভিযান শুরু করতে যাচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা (আইএমও)।
২ ঘণ্টা আগে
গত এপ্রিলে ইরানের আকাশে গুলি করে ভূপাতিত করা একটি মার্কিন যুদ্ধবিমানের পাইলট ইজেক্ট (বিমান থেকে জরুরি বহির্গমন) করার ঠিক আগমুহূর্তে আকাশে এক চাঞ্চল্যকর দৃশ্য দেখার দাবি করেছেন।
১৪ ঘণ্টা আগে