আর কয়েক দিন পর শারদীয় দুর্গাপূজা। পূজার এই সময়টাতে পিতল বা কাঁসার তৈরি জিনিসপত্রের কদর বেড়ে যায়। উৎসবের দিনগুলোতে অনেকে আবার এসব বাসনপত্রে আত্মীয়স্বজনদের খাবার পরিবেশন করতে পছন্দ করেন। যেহেতু এসব জিনিসের ব্যবহার কম, তাই কয়েক দিন ফেলে রাখলে সহজেই কালচে দাগ পড়ে যায়।
কাঁসা বা পিতলের থালাবাটিসহ বিভিন্ন জিনিসপত্র পরিষ্কার রাখবেন যেভাবে:
ভিনেগার, লবণ ও ময়দার মিশ্রণ
একটি পাত্রে ভিনেগার, ময়দা আর লবণ দিয়ে মিশ্রণ তৈরি করে তাতে কাঁসার পাত্রগুলো ঘণ্টাখানেক রেখে দিন। এরপর গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। বাসনপত্রগুলো শুকানোর পর অলিভ অয়েল দিয়ে আলতো করে মুছে নিন। দেখবেন নতুনের মতো চকচকে দেখাচ্ছে।
গরম পানি ও সাবান
পানি গরম করে কাঁসার পাত্রগুলো তাতে ভিজিয়ে রেখে কিছুক্ষণ পর তুলে নিন। এরপর সাবান-পানিতে ডুবানো মাজুনি দিয়ে বাসনপত্র ঘষে ফেলুন। ঝকঝকে হয়ে যাবে।
তেঁতুল
প্রায় প্রতিটি বাড়িতে পুরোনো তেঁতুল জমা থাকে। পুরোনো বা নতুন তেঁতুল দিয়ে ঘষলে খুব সহজেই তামা, পিতল বা কাঁসার বাসনের কালচে দাগ দূর হয়।
লবণ আর লেবুর রস
পিতল বা তামার জিনিসপত্র পরিষ্কার করার জন্য লবণ দেওয়া লেবুর রসে মাজুনি ভিজিয়ে নিন। সেই মাজন দিয়ে ভালোভাবে বাসনপত্র ঘষতে থাকুন। এরপর গরম পানিতে ধুয়ে নিলেই কালচে ভাব দূর হয়ে নতুনের মতো চকচকে দেখাবে।
সাদা বালি
বাড়িতে সাদা বালি থাকলে তো আর কোনো কথাই নেই। মাজুনিতে সাদা বালি নিয়ে কাঁসার বাসন ঘষে ঘষে মেজে ফেলুন। তামা, কাঁসা বা পিতলের বাসন ঝকঝকে দেখাবে।
লেবু ঘষুন
কাঁসা-পিতলের থালাবাসন ব্যবহারের পর প্রথমে পনি দিয়ে ধুয়ে ফেলুন। এরপর লেবুর টুকরো দিয়ে ঘষে মেজে নিন। তেল-চর্বি দূর হয়ে যাবে সহজে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
১২ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫