দেশীয় প্রতিরক্ষা শিল্পকে এগিয়ে নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক গৃহীত ‘মেইক ইন ইন্ডিয়া’ নীতির কারণে অস্ত্র সংকটে পড়তে পারে ভারত। এ কারণে পাকিস্তান ও চীনের বিপরীতে দেশটির অবস্থান ক্রমশ নাজুক হতে পারে। এমনটাই আশঙ্কা করেছেন সংশ্লিষ্ট সূত্র। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ভারতের সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, মোদি গৃহীত নীতির কারণে দেশটির বিমান, সেনা এবং নৌবাহিনী বেশ কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র আমদানি করতে পারবে না। ফলে, দেশটির সশস্ত্র বাহিনীতে বিদ্যমান পুরোনো হয়ে যাওয়া অস্ত্রও নতুন অস্ত্র দিয়ে প্রতিস্থাপন করা সম্ভব হবে না। এর ফলে, ভারত ২০২৬ সাল নাগাদ হেলিকপ্টার এবং ২০৩০ সাল নাগাদ যুদ্ধবিমানের ঘাটতিতে পড়বে।
তবে এই বিষয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি।
২০১৪ সালে ক্ষমতায় আসার পর মোদি তাঁর ‘মেইক ইন ইন্ডিয়া’ নীতি চালু করেন। এই নীতির আওতায় ভারতের সব ধরনের শিল্প—মোবাইল থেকে শুরু করে যুদ্ধবিমান—নিজ দেশে তৈরির উদ্যোগ নেওয়া হয়। এ ছাড়া, বিদেশে অর্থপ্রবাহ বন্ধ, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টিরও লক্ষ্য ছিল এই নীতিতে। তবে, সেই নীতি ঘোষণার পর ৮ বছরে পেরিয়ে গেলেও যথেষ্ট পরিমাণ সমরাস্ত্র উৎপাদন করতে করতে পারেনি বিশ্বের সবচেয়ে বড় সমরাস্ত্র আমদানিকারক দেশটি। মোদি ঘোষিত নীতি অনুসারে দেশটির সশস্ত্রবাহিনীতে অন্তত ৩০ থেকে ৬০ শতাংশ উপাদান সংগ্রহ করতে হবে দেশীয় শিল্প থেকে। তবে এই লক্ষ্যমাত্রাও অর্জিত হয়নি।
এই অবস্থায় ভারত পাকিস্তান ও চীনের তরফ থেকে নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলে ধারণা বিশ্লেষকদের। যেখানে নিয়মিতই দেশ দুটির সঙ্গে মুখোমুখি সাংঘর্ষিক অবস্থানে থাকতে হয় সেখানে এই অস্ত্র স্বল্পতা দেশটিকে বেকায়দায় ফেলতে পারে।
তবে, এরই মধ্যে ভারতের সশস্ত্রবাহিনী স্থানীয় সমরাস্ত্র উৎপাদনকারীদের কাছ থেকে বেশ কয়েক ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম কিনেছে এবং নিয়মিতই কিনছে। তবে দেশটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা উপাদান—ডিজেল ইলেকট্রিক সাবমেরিন, দুই ইঞ্জিনবিশিষ্ট যুদ্ধবিমান ইত্যাদি এখনো নিজ দেশে তৈরি করতে পারেনি।

ইরানের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা সরকারবিরোধী বিক্ষোভ প্রদর্শন করেছেন। গত ডিসেম্বর–জানুয়ারির প্রাণঘাতী বিক্ষোভ ও দমন-পীড়নের পর এই প্রথম এত বড় পরিসরে কোনো মিছিল অনুষ্ঠিত হলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৫ মিনিট আগে
পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে অনুষ্ঠিত ‘স্মার্ট কন্ট্রোল’ মহড়ার সময় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী প্রথমবারের মতো সায়াদ-৩জি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদ থেকে এ তথ্য জানা গেছে।
১৭ মিনিট আগে
নিজেকে ‘ইতিহাসের সর্বোচ্চ করদাতা’ হিসেবে রসিকতা করে মাস্ক বলেন, তিনি ইতিমধ্যে ১০ বিলিয়ন ডলারেরও বেশি কর পরিশোধ করেছেন। এক্সে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, এক প্রশ্নের জবাবে তিনি কৌতুক করে বলছেন, ‘এককভাবে আমি ইতিহাসের সর্বোচ্চ করদাতা।’
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের এই সেনা প্রত্যাহারকে একটি ‘সতর্কতামূলক পদক্ষেপ’ হিসেবেই দেখা হচ্ছে। কারণ, ট্রাম্প প্রশাসন ইরানের ওপর যেকোনো মুহূর্তে হামলা চালাতে পারে—এমন গুঞ্জনের মধ্যে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, আক্রান্ত হলে তারা মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানবে।
১০ ঘণ্টা আগে