আজকাল স্মার্টফোন ব্যবহার করে প্রায় সবাই। অসতর্ক থাকলে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। এসব দুর্ঘটনার মধ্যে একটি হলো ফোন পানিতে পড়ে যাওয়া বা বৃষ্টিতে ভিজে যাওয়া। যে কারণেই হোক না কেন, পানিতে ভিজে গেলে ফোনটি পুনরায় ব্যবহারের সময় পড়তে হয় নানা বিড়ম্বনায়। এ কারণে হতে পারে ফোনের নানা রকম অভ্যন্তরীণ ক্ষতি, ডিসপ্লে এবং টাচস্ক্রিন অকেজো হওয়ার মতো কোনো সমস্যা। কখনো ফোনটি চালু না হওয়ারও আশঙ্কা থাকে। এসব দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক কিছু কাজ বাঁচিয়ে দিতে পারে প্রিয় ফোনটি।
ফোনের সুইচ বন্ধ করতে হবে
ফোনে পানি ঢুকলে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। সেটা না করে যত দ্রুত সম্ভব পানিতে ডুবে যাওয়া বা বৃষ্টির পানিতে ভেজা ফোনটি শুকনো কাপড়ে মুছে নিয়ে পাওয়ার সুইচটি বন্ধ করে দিন। এতে ক্ষতির পরিমাণ কম হবে। এরপর কেস খুলে ফেলতে হবে। তারপর কভার, সিম, ব্যাটারি, মেমোরি কার্ড খুলে ফেলতে হবে এবং এগুলো টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে।
আলতো করে ডিভাইস ঝাঁকান
এ সময় ডিভাইসটি আলতো করে ঝাঁকান। একইভাবে হেডফোন জ্যাক, চার্জিং পোর্ট ইত্যাদিতে আটকে থাকা পানি বের করার চেষ্টা করুন। ফ্যানের নিচে রেখে বাতাসে ভালো করে শুকিয়ে নিন।
চাল বা এয়ার টাইট পাত্রে রেখে দিন
শুকনো মুড়ি বা চালের ভেতর ফোন রেখে দিলেও ভেজা ভাব দূর হবে। আরেকটি বিকল্প হলো, কিছু সিলিকা জেলসহ ফোনটিকে একটি এয়ার টাইট পাত্রে রাখা। এটিও ভেজা ভাব দূর হতে সহায়তা করে। ভেজা ভাব চলে যাওয়ার পরও ৪৮ ঘণ্টার আগে ফোনটি ব্যবহার না করাই ভালো।

এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) চ্যাটবটের সঙ্গে কথোপকথন পুরোপুরি গোপন রাখার সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এই ‘ইনকগনিটো’ মোড সুবিধার ফলে ব্যবহারকারীর কোনো বার্তা মেটার এই মেসেজিং প্ল্যাটফর্ম নিজেও পড়তে পারবে না।
২১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র প্রায় ১০টি চীনা প্রতিষ্ঠানকে এনভিডিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন এআই চিপ এইচ–২০০ কেনার অনুমোদন দিয়েছে। তবে এখন পর্যন্ত একটি চিপও সরবরাহ করা হয়নি বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তি। ফলে বড় এই প্রযুক্তি চুক্তি এখন অনিশ্চয়তার মধ্যে আটকে আছে।
১ দিন আগে
চীনে যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্যের ‘উন্মুক্ত’ সুযোগের জন্য দেশটির প্রেসিডেন্ট সি চিন পিংকে বিশেষ অনুরোধ করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার বেইজিংয়ে এক সম্মেলনে যোগ দেওয়ার পথে তিনি এ মন্তব্য করেন।
২ দিন আগে
বাংলাদেশে আন্তর্জাতিক ব্যান্ডউইডথ সরবরাহে কোনো ঘাটতি নেই বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)। গতকাল মঙ্গলবার এক সংবাদ বার্তায় এ কথা জানায় তারা।
২ দিন আগে