Ajker Patrika

কাটা ফল ভালো রাখার উপায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ আগস্ট ২০২২, ১১: ৫৮
কাটা ফল ভালো রাখার উপায়

ফল কেটে রাখলে দ্রুত নষ্ট হয়ে যায়। কোনো কোনো ফল আবার কালো হয়ে যায়। জেনে নেওয়া যাক কাটা ফল দীর্ঘক্ষণ ভালো রাখার কিছু কৌশল।

  •  ফল কেটে দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করতে একটি পাত্রে বরফ ঢেলে নিন। এবার পাত্রটি ঠান্ডা পানি দিয়ে পূর্ণ করুন। এরপর এতে কাটা ফল ঢেলে নিন। পাত্রটি ঢেকে রাখুন। এতে ৩ থেকে ৪ ঘণ্টা ফল তাজা থাকবে ও কালচে ভাব আসবে না।
  •  বাস বা ট্রেনযাত্রায় সঙ্গে কাটা ফল রাখলে তার ওপর লেবুর রস ছড়িয়ে নিন। এতে ফলের স্বাদ ও রং পরিবর্তন হবে না।
  • আঙুর পানি দিয়ে ধোয়ার পর দ্রুত নষ্ট হয়। তাই একটি বড় টিস্যু পেপারের ওপর ধোয়া আঙুর রাখুন। টিস্যু পেপার আঙুরের আর্দ্রতা শুষে নেবে। ফলে সেগুলো পচে যাবে না।
  • সালাদ তৈরির বেশ আগে যদি ফল কেটে রাখতে চান, তাহলে এর জন্য প্রথমে একটি পাত্রে ঠান্ডা পানি নিন। এরপর কাটা ফলগুলো ওই পাত্রে ঢেলে দিন। এতে ফল কালো হবে না এবং সতেজ থাকবে।
  • আপেল কাটার পর অল্প সময়ের মধ্যেই এর রং কালো হতে শুরু করে। ওপরে সামান্য লেবুর রস ছড়িয়ে দিলে আপেলের রং পরিবর্তন হবে না।

সূত্র: দ্য কিচেন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে সাবেক মেয়রের বাড়িতে গিয়ে ছাত্রদল-যুবদলের তোপের মুখে হাসনাত আব্দুল্লাহ

নীরবে পেট্রোডলার চুক্তি বাতিল সৌদির, পেট্রোইউয়ানের উত্থান ঠেকাতেই ইরান যুদ্ধ

বিসিবির অনুরোধে সাড়া না দেওয়ার ‘পুরস্কার’ জিম্বাবুয়ে-আয়ারল্যান্ডকে দিচ্ছে ভারত

কুষ্টিয়ায় পীরকে হত্যা: সাবেক শিবির নেতার হুকুমে হামলা চালায় আসামিরা

নেত্রকোনার হাওরে পাওয়া লাশের পরিচয় মিলেছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত