
নীলফামারীর ডিমলায় মরিচের ঝাঁজ কমলেও দাম বাড়ছেই ব্রয়লার মুরগির। সপ্তাহের ব্যবধানে উপজেলার বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগির দাম কেজিতে ৮০ টাকা পর্যন্ত বেড়েছে। খুচরা পর্যায়ে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২১০ থেকে ২২০ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ১৪০ থেকে ১৪৫ টাকা।
তবে স্বস্তি কাঁচা মরিচের দামে। গত সপ্তাহে ২৪০ থেকে ২৬০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচা মরিচ ২৪ ঘণ্টার ব্যবধানে গতকাল ১৫০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।
গতকাল উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লারের মুরগির পাশাপাশি বেড়েছে সোনালি, কক ও দেশি মুরগির দামও। গত সপ্তাহে ২৫০ টাকা কেজিতে বিক্রি হওয়া সোনালি মুরগির দাম বেড়ে ৩০০ টাকা হয়েছে। লাল কক মুরগির দাম ৫০ টাকা বেড়ে ২৫০ টাকা, দেশি মুরগি বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি, যা গত সপ্তাহে ৩৫০ টাকার আশপাশে ছিল।
বাবুরহাট বাজারের মুরগি বিক্রেতা সোলায়মান আলী বলেন, ‘এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের মুরগির দাম বেড়েছে ৫০ থেকে ৮০ টাকা। বিভিন্ন ধরনের মুরগির খাবারের দাম বাড়ার কারণে খামারমালিকেরা বেশি দামে মুরগি বিক্রি করছেন। আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি।’
শুটিবাড়ি বাজারের ব্যবসায়ী সিদ্দিক বলেন, বাজারে যেভাবে দাম বাড়ছে, তাতে ব্রয়লার মুরগির কেজি ২৫০ টাকায় গিয়ে ঠেকতে পারে।
ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল হামিদ বলেন, ‘এক কেজি গরুর মাংসের দাম ৬৫০ টাকা। খাসির মাংসের দাম ৮০০ টাকা। এত দাম দিয়ে মাংস কিনে খাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। অনেক আগেই গরু-খাসির মাংস খাওয়া ছেড়ে দিতে হয়েছে। এখন ব্রয়লার মুরগিও মনে হচ্ছে কপাল থেকে উঠে যাবে। আগে এক কেজি ব্রয়লার মুরগি কিনতাম ১৩০ টাকা দিয়ে, এখন ২২০ টাকা লাগছে।’
শুটিবাড়ি বাজারের ক্রেতা রিপন ইসলাম বলেন, ‘সপ্তাহে এক দিন মাংস খাই। গরুর মাংসের অনেক দাম হওয়ায় আমাদের পক্ষে কেনা সম্ভব হয় না। কিন্তু ব্রয়লার মুরগির দাম যেভাবে বাড়ছে, তাতে আমাদের মতো গরিব মানুষেরা সমস্যায় পড়ে যাচ্ছে।’
বাবুরহাটের আইজুল ইসলাম বলেন, ‘বাজার করতে এসে আমরা হতাশ। সব পণ্যের দাম বেড়েছে। কী ক্রয় করব, বুঝতে পারছি না। যেভাবে নিত্যপণ্যের দাম বাড়ছে, গরিব মানুষের বাঁচা দায় হয়ে যাবে।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫