বিভিন্নভাবে আমাদের জীবন সহজ করে দিয়েছে অ্যাপ। মূলত মোবাইল ফোননির্ভর এ প্রযুক্তি এখন ঢুকে গেছে প্রতিদিনের জীবনে। খাবার কিংবা ওষুধ কেনা থেকে শুরু করে বাইক কিংবা গাড়ি বুকিং, ফ্লাইটের টিকিট বুকিং অথবা হোটেল বুকিং–কী করা যায় না অ্যাপের মাধ্যমে, সেটাই এখন প্রশ্ন। এমন হাজারো অ্যাপের ভিড়ে শুধু নারীদের জন্য এসেছে বেশ কিছু অ্যাপ। এগুলো নারীদের বিভিন্ন কাজে বেশ সহায়তা করে।
মায়া
মায়া অ্যাপ নারীদের পিরিয়ড, মুড সুইং, গর্ভধারণ বিষয়ে তথ্য দেবে। ক্যালেন্ডার অনুযায়ী কবে আপনার পিরিয়ডের তারিখ হবে তাও জানিয়ে দেবে। এই অ্যাপের একটি ফোরাম আছে। সে ফোরামে বিশ্বের সব প্রান্তের নারী নিজেদের সমস্যা জানিয়ে প্রশ্ন করেন। সব প্রশ্নেরই উত্তর দেওয়া হয়। গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে মায়া অ্যাপ ডাউনলোড করা যাবে।
বাঁচাও
বাঁচাও অ্যাপ উত্ত্যক্তকরণসহ যেকোনো পরিস্থিতিতে রক্ষা করতে পারে। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করতে হবে। এরপর জরুরি যোগাযোগের জন্য তিনটি ফোন নম্বর নির্বাচন করতে হবে। এই অ্যাপ স্মার্টফোনে ইনস্টল করা নারী বিপদে পড়লে এই অ্যাপের ‘রেপ অ্যালার্ট’ বাটনে ক্লিক করলে কাছাকাছি থাকা পরিবারের সদস্য, বন্ধু ও স্বেচ্ছাসেবকেরা সেই বার্তা পেয়ে যাবেন। আবার ‘সেইফ নাও’ লেখা সবুজ বাটনে ক্লিক করলে সংশ্লিষ্ট ব্যক্তিরা সেটাও জানতে পারবেন।
শাটল
রাজধানীতে নারীদের নিরাপদে যাতায়াতের জন্য রয়েছে শাটল অ্যাপ। শুধু নারীদের জন্য নির্দিষ্ট জায়গা থেকে নির্দিষ্ট সময়ে বিভিন্ন রুটে সেবা দেবে এই শাটল। গুগল প্লে স্টোর থেকে এ অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন করতে হয়।
স্কিন ব্লিস
পাঁচ ধরনের ত্বক বিষয়ে এ অ্যাপে তথ্য পাওয়া যাবে। এখানে ফেস মাস্ক, সিরাম, ভিটামিন সি, ক্লিনজিং, আইক্রিম সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এগুলো কীভাবে ব্যবহার করতে হবে, একই পণ্যের কয়টি ধরন হয়ে থাকে এবং কীভাবে ব্যবহার করা যায়, তা নিয়ে বিস্তারিত তথ্য আছে অ্যাপটিতে। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি নামানো যাবে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫