ইরানের ভিন্ন মতাবলম্বী গোষ্ঠীকে সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওসহ ৬১ মার্কিন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। স্থানীয় সময় শনিবার এক বিবৃতির মাধ্যমে তেহরান এ নিষেধাজ্ঞার খবর দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নির্বাসিত ভিন্নমতাবলম্বী গোষ্ঠী মুজাহিদীন-ই-খালককে (এমইকে) সমর্থন জানানোর জন্য তাঁদের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞার তালিকায় আরও রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত অ্যাটর্নি রুডি জিউলিয়ান এবং হোয়াইট হাউসের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন।
সম্প্রতি এমইকের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন জিউলিয়ান, পম্পেও, বোল্টনসহ আরও অনেক রিপাবলিকান নেতা। এতে ক্ষুব্ধ হয়েছে ইরান।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফর শেষ হওয়ার পরই ইরানের পক্ষ থেকে এ নিষেধাজ্ঞা এল। এর আগেও কয়েক ডজন মার্কিন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইরান। এ নিষেধাজ্ঞার ফলে ইরানে থাকা তাদের যেকোনো সম্পদ বাজেয়াপ্ত করতে পারবে ইরান সরকার। গত জানুয়ারিতে ৫১ মার্কিন নাগরিক এবং এপ্রিলে ২৪ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ইরান।
২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরোক্ষ আলোচনা নভেম্বরে ভিয়েনায় শুরু হয়েছিল এবং জুন মাসে কাতারেও এ ব্যাপারে আলোচনা হয়েছে। কিন্তু গত কয়েক মাস ধরে আলোচনা থেমে আছে।
২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প চুক্তিটি বাতিল করেছিলেন এবং ইরানের ওপর কঠোর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন।
গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ‘যুক্তরাষ্ট্র তার নাগরিকদের স্বার্থে অবশ্যই কাজ করবে। আমরা আমাদের সংকল্পে ঐক্যবদ্ধ এবং ইরানের যেকোনো আক্রমণের জবাব দিতে আমরা আমাদের মিত্র ও অংশীদারদের সঙ্গে নিয়ে কাজ করব।’

যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দেশটির অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর অর্থায়নে বিভিন্ন গবেষণা পরিচালিত হয়েছে। তবে এই অর্থায়নের বড় একটি অংশ যুক্তরাষ্ট্রে থাকা সরকারি ডাটাবেজে নিয়মিতভাবে প্রকাশ করা হয়নি বা অসামঞ্জস্যপূর্ণভাবে উল্লেখ করা হয়েছে বলে...
১৮ মিনিট আগে
মুম্বাইয়ের কোনো বিখ্যাত রেস্তোরাঁ, বহুজাতিক ফাস্টফুড চেইন কিংবা রাস্তার পাশের ছোট খাবারের দোকান—কেউই এখন আর নিশ্চিন্ত নয়। যে কোনো সময় দরজায় হাজির হতে পারেন একজন সরকারি কর্মকর্তা। তাঁর সঙ্গে থাকবে পরিদর্শক দল।
১ ঘণ্টা আগে
প্রায় ৪৭ বছর পর সিরিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই সিদ্ধান্তকে যুদ্ধবিধ্বস্ত দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধার ও পুনর্গঠনের পথে বড় বাধা অপসারণ হিসেবে দেখা হচ্ছে।
২ ঘণ্টা আগে
গাজার শিশুদের কাছে ঘুড়ি ওড়ানো একসময় ছিল শৈশবের স্বাভাবিক আনন্দের অংশ। কিন্তু এখন একটি ঘুড়ি সীমান্ত পেরিয়ে ইসরায়েলের দিকে উড়ে গেলেও সেটি নতুন করে হামলার অজুহাত হয়ে উঠতে পারে—এমন আশঙ্কায় দিন কাটাচ্ছেন গাজার বাসিন্দারা।
২ ঘণ্টা আগে