ঈদ উপলক্ষে টিএম রেকর্ডস থেকে প্রকাশিত হতে যাচ্ছে নতুন গান ‘হারিয়ে গেলাম’। তাপসের কথা, সুর ও সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী লুইপা ও পাপন।
মিউজিক ভিডিওর ফ্রেমে চমক হিসেবে রোমান্সে বন্দী হয়েছেন টলিউডের হার্টথ্রব তারকা যুগল নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত।
৭ জুলাই সন্ধ্যায় প্রকাশিত হয়েছে গানটির টিজার। ৩৬ সেকেন্ডের টিজারে বর-কনের বেশে লুইপা ও পাপনের সুরের ইন্দ্রজালে জড়িয়েছেন নুসরাত ও যশ। এরপর ৮ জুলাই রাত ৮টায় ‘হারিয়ে গেলাম’ গানটি প্রকাশিত হয়েছে টিএম রেকর্ডসের ইউটিউব চ্যানেলে ।
ফারজানা মুন্নির প্রযোজনা ও স্টাইলিংয়ে গানটি নির্মাণ করেছেন বলিউড নির্মাতা আদিল শেখ।
গানটি প্রসঙ্গে লুইপা বলেন, ‘এ গানটি আমার সংগীতজীবনের অমূল্য অর্জন। গানটি যদি আমার লেখা ও সুর হতো আমি তা কাউকে দিতাম না- নিজের কাছেই রেখে দিতাম। তাপস ভাই অনেক বড় মনের মানুষ, তিনি সত্যিই প্রমাণ করেছেন- তিনি আমাদের সংগীতজগতের অভিভাবক। আমি মনে করি এটা আমার জন্য আশীর্বাদ, তাঁর গানগুলো গাইতে পারছি।’
লুইপা আরও বলেন, ‘ফারজানা মুন্নী ভাবির অসাধারণ কনসেপ্টুয়ালাইজেশন এবং স্টাইলিংয়ে গানটির চিত্রায়ণ আমার বিশ্বাস আমাদের ইন্ডাস্ট্রিকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।’

তিন বছরের বেশি সময় আগে পল্লিকবি জসীমউদ্দীনের ‘সোজন বাদিয়ার ঘাট’ কাব্যগ্রন্থ অবলম্বনে একই নামে সিনেমা বানানোর ঘোষণা দিয়েছিলেন তানভীর মোকাম্মেল। পরিকল্পনাটা আরও আগের। অবশেষে সোজন বাদিয়ার ঘাট সিনেমার শুটিং শুরু করেছেন এই নির্মাতা। ২২ ফেব্রুয়ারি থেকে গোপালগঞ্জের সাতপার গ্রামে চলছে শুটিং।
৪ ঘণ্টা আগে
রমজান মাসে প্রেক্ষাগৃহে দেশের কোনো সিনেমা মুক্তি পায় না। সিঙ্গেল স্ক্রিনের ভরসা পুরোনো সিনেমা আর সিনেপ্লেক্সের বিদেশি সিনেমা। পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে একই দিনে দেশের স্টার সিনেপ্লেক্সে আজ মুক্তি পাচ্ছে ভৌতিক ঘরানার সিনেমা ‘স্ক্রিম ৭’।
৫ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৫ ঘণ্টা আগে
বিজয়ের পারিবারিক ঐতিহ্য মেনে তেলুগু হিন্দু রীতিতে প্রথম বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় সকাল সাড়ে ১১টার দিকে। এর পর বিকেলের দিকে রাশমিকার পারিবারিক ঐতিহ্যকে সম্মান জানিয়ে অনুষ্ঠিত হয় দ্বিতীয় বিয়ের অনুষ্ঠান।
১৮ ঘণ্টা আগে