স্বামী মারা গেছেন তিন বছর আগে। স্বামীর মৃত্যুর পর দুই শিশুকন্যাকে নিয়ে বাবার বাড়ি চলে আসেন আরিফা খাতুন (৪০)। বড় মেয়ের বয়স নয় বছর। ছোটটি প্রায় আট বছরের। ভাইদের অনুগ্রহে দুই মেয়েকে নিয়ে টেনেটুনে দিন চলছিল তাঁর। বছর না ঘুরতেই ভাইয়েরাও আকারে ইঙ্গিতে বিরক্তি প্রকাশ করতে থাকেন। নানা চাপে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন আরিফা।
আজ রোববার দুপুরে দুই মেয়েকে নিয়ে নদীতে ঝাঁপ দেন আরিফা। ছোট মেয়েটিসহ তিনি এখনো নিখোঁজ। কাপাসিয়া ফায়ার সার্ভিস ও টঙ্গীর ডুবুরি দল উদ্ধারের চেষ্টা করছে। বড় মেয়েকে উদ্ধার করেছেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী বাজারের পাশে সিংহশ্রী দারুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার পাশে।
আরিফা খাতুন (৪০) গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের বিবাদিয়া গ্ৰামের মোহাম্মদ আলীর (মোয়া মুন্সী) ছোট মেয়ে এবং নারায়ণগঞ্জের মাদানীগড় এলাকার আব্দুল মালেকের (মৃত) স্ত্রী।
আরিফা খাতুনের বড় ভাই এমারত হোসেন বলেন, ‘আমাদের ছোট বোন আরিফা পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার বরমী বাজারে ডাক্তার দেখাতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। লোকমুখে শুনতে পাই দুই বাচ্চাকে নিয়ে সে নদীতে ঝাঁপ দিয়েছে। আমার বোন ও তার ছোট মেয়ে নিখোঁজ রয়েছে।’
আরিফার বড় মেয়ে তাহমিনা মায়ের হাত থেকে ছুটে গিয়ে নদীতে থাকা বাঁশের আঁটি ধরে ভেসে ছিল। কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে। এরপর সিংহশ্রী বাজারে পল্লি চিকিৎসক মোস্তফা ডাক্তারের ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সে এখন সুস্থ রয়েছে।
তাহমিনার সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। সে বলে, ‘মা আমাকে ও আমার ছোট বোন মুর্শিদাকে সাথে নিয়ে মা নদীর পাড়ে আসে। ছোট বোনকে কোলে নিয়ে এক হাতে আমাকে জাপটে ধরে নদীতে ঝাঁপ দেয়। মায়ের হাত থেকে ছুটে আমি বাঁশ দেখতে পেয়ে ধরে ভেসে থাকি। আশপাশের লোকজন আমাকে উদ্ধার করে মোস্তফা ডাক্তারের দোকানে নিয়ে আসে।’
এ বিষয়ে জানতে চাইলে কাপাসিয়া থানার ওসি এএফএম নাসিম বলেন, ‘সিংহশ্রী ব্রিজের দক্ষিণ পার্শ্বে নদীর পাড় থেকে আরিফা খাতুন তাঁর দুই শিশু সন্তান তাহমিনা ও মূর্শিদাকে নিয়ে বানার পাড় থেকে নদীতে ঝাঁপিয়ে পড়েন। স্থানীয় জেলেরা তাহমিদাকে উদ্ধার করতে পারে। আরিফা ও মুর্শিদাকে উদ্ধার করতে পারেনি। কাপাসিয়া ফায়ার সার্ভিস ও টঙ্গীর ডুবুরি দলসহ স্থানীয় লোকজন ও আত্মীয়স্বজনেরা তাদের খোঁজাখুঁজি করছে। আত্মীয়স্বজনদের কাছ থেকে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।’

উজানের ঢলে দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করেছে। সোমবার (২৯ জুন) সকাল ৯টায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাটেশ্বরী গেজ স্টেশনে নদের পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে। ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তার পানির উচ্চতাও দ্রুত বাড়ছে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে তল্লাশির নামে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তার ঘটনায় পুলিশ সদস্যদের দোষ খুঁজে পেয়েছে তদন্ত কমিটি। প্রতিবেদনে বেশ কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
২ ঘণ্টা আগে
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি। এ ছাড়া বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অপরাধীও রয়েছেন। গ্রেপ্তারের পর এদের আদালতে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত দেলোয়ার হোসেন দিপু (২৬) নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। অবৈধভাবে উত্তোলন করা বালু জব্দ করে প্রকাশ্য নিলামে ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
২ ঘণ্টা আগে