স্থগিত হচ্ছে না কোক স্টুডিও কনসার্ট। বৃহস্পতিবার (৯ জুন) বিকাল ৫টায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে জানানো হয়, আর্মি স্টেডিয়ামের কোক স্টুডিও বাংলা কনসার্টটি স্থগিত করা হলো। পরবর্তী সিদ্ধান্ত ও সূচি চূড়ান্ত হলে জানানো হবে। কোক স্টুডিও কর্তৃপক্ষও জানিয়েছিল আজ কনসার্ট হচ্ছে না। তবে সেই সিদ্ধান্ত বদলে গেল। কনসার্টটি হচ্ছে আজই (৯ জুন)। তবে শুরু হবে রাত ৮টায়। সেটাও বৃষ্টির ব্যাঘাত না হলে।
আয়োজকরা জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে থাকায় কনসার্ট আজ রাত ৮টায় করার নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে থাকতেই এই কনসার্ট আয়োজন করতে আয়োজকরা।
এদিন (৯ জুন) দুপুর ১টা ৩০ মিনিটে কনসার্ট মাঠের দরজা দর্শকদের জন্য খোলার কথা থাকলেও বিকাল ৪টা পর্যন্ত সেটি খুলতে পারেনি আয়োজকরা। অঝোড়ে বৃষ্টি ঝরছিলো।
আলোচিত এই কনসার্টে গান করার কথা রয়েছে জেমস, মমতাজ, মিজান, অর্ণব, পান্থ কানাই, অনিমেষ প্রমুখ শিল্পীদের। ব্যান্ডের মধ্যে থাকছে ওয়ারফেজ, নেমেসিস, লালন, ইন্ট্রোয়েট ও জালালি সেট।
কোকা-কোলা বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিতব্য এ কনসার্টে গিয়ে ফিফা বিশ্বকাপের ট্রফিও দেখার সুযোগ পাবেন দর্শকরা।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১৫ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১৫ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৬ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
২ দিন আগে