দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা সম্প্রতি বাংলাদেশের জন্য গাইলেন একটি নতুন গান। এনামুল কবির সুজনের লেখা গানটি সুর ও সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার। ‘শান্তি আসুক ফিরে’ শিরোনামের গানটিতে নচিকেতা কণ্ঠ দিয়েছেন কলকাতার ফিউশন প্রো স্টুডিওতে। জয় শাহরিয়ার বলেন, ‘গানের কথার বিষয়ে নচিদা বরাবরই সচেতন। আমিও তাই। এবারের গানটি যুদ্ধবিরোধী গান, শান্তির গান। সমসাময়িক গানটি এই সময়ের কথা ধরে রাখবে যুগ যুগান্তরে।’
নতুন গান নিয়ে নচিকেতা বলেন, ‘জয়ের সংগীত পরিচালনা আমার ভালো লাগে। ওর গান ভালো লাগে। আগেও বেশ কয়েকবার ওর সঙ্গে কাজ করেছি। বরাবরের মতো এবারের কাজটাও ভালো হয়েছে। আশা করি শ্রোতারা নিরাশ হবেন না। বাংলাদেশের সবার জন্য রইল আমার ভালোবাসা।’
গীতিকবি এনামুল কবির সুজন বলেন, ‘নচিকেতা আমাদের স্বপ্নের শিল্পী। সম্প্রতি কবীর সুমনের জন্য গান লিখেছি। এবার লিখলাম নচিকেতার জন্য। আমার গীতিকবি জীবনে এ এক অনন্য প্রাপ্তি। সাম্প্রতিক সময়ে যে যুদ্ধ আর অশান্তি পৃথিবীজুড়ে তার প্রতিবাদেই এই গান। শিল্পী হিসেবে নিজের দায়বদ্ধতা থেকেই গানটি করা।’
রূপকথা প্রডাকশনসের প্রযোজনায় গানটি শিগগিরই মুক্তি পাবে দেশীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম দোতরায়। এছাড়া রূপকথা মিউজিক ইউটিউব চ্যানেল ও অন্যান্য আন্তর্জাতিক প্লাটফর্মে প্রকাশ পাবে অফিশিয়াল ভিডিও।

‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমার প্রভাব বজায় থাকল বাফটাতেও। এ বছরের প্রায় সব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একচেটিয়া আধিপত্য ধরে রেখেছে পল থমাস অ্যান্ডারসন পরিচালিত সিনেমাটি। এবারের অস্কারে পেয়েছে ১৩টি বিভাগে মনোনয়ন।
৩ ঘণ্টা আগে
সংগীতশিল্পী প্রীতম হাসান গানের পাশাপাশি অভিনয়টাও ভালো করেন। টিভি নাটকের পাশাপাশি ওটিটি কনটেন্টেও মুগ্ধতা ছড়িয়েছে তাঁর অভিনয়। সাধারণত জীবনঘনিষ্ঠ এবং রোমান্টিক চরিত্রে দেখা যায় প্রীতম হাসানকে। তবে, এবার ঈদে তিনি আসছেন অ্যাকশন চরিত্রে।
৩ ঘণ্টা আগে
পবিত্র রমজান উপলক্ষে একটি ইসলামিক গানে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় ছয় শিল্পী। তাঁরা হলেন কাজী শুভ, লুৎফর হাসান, মুহাম্মদ মিলন, জিসান খান শুভ, সামজ ভাই ও তানজিল মিসবাহ। গানের শিরোনাম ‘আল্লাহ দেবে ঠাঁই’।
১৩ ঘণ্টা আগে
রোজার ঈদে আবারও আসছে সংগীতবিষয়ক বিচিত্রানুষ্ঠান ‘ইমরান শো, বকুল ও চন্দনে গানের বন্ধনে’। কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুলের উপস্থাপনায় অনুষ্ঠানটি সাজানো হয়েছে গীতিকার কবির বকুলের লেখা ও কণ্ঠশিল্পী চন্দন সিনহার গাওয়া সাতটি গান দিয়ে।
১৬ ঘণ্টা আগে