অপহরণ ও ঘুষ গ্রহণের অভিযোগে অভিযুক্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। এই অভিযোগে তাঁর বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে। দেশটির গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান আর্থার ফ্রেজার তাঁর বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মামলায় রামাফোসার বিরুদ্ধে ৪০ লাখ ডলার চুরির অভিযোগ আনা হয়েছে। মামলার বাদী আর্থার ফ্রেজারকে দেশটির সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার ঘনিষ্ঠ বলে ধারণা করা হয়।
তবে এসব অভিযোগের কোনো ভিত্তি নেই উল্লেখ করে রামাফোসা জানিয়েছেন, ‘তাঁর বিরুদ্ধে আনীত অপরাধী কর্মকাণ্ডের কোনো ভিত্তি নেই।’
তবে, অনেকের ধারণা সিরিল রামাফোসার বিরুদ্ধে আনীত এসব অভিযোগ দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্ব পরিবর্তনে দৌড়ে থাকা প্রতিদ্বন্দ্বী তার অংশ হতে পারে। আগামী ডিসেম্বরে দলটির নেতৃত্বে পরিবর্তন আসতে পারে।
দক্ষিণ আফ্রিকার পুলিশ বিভাগ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেছে, ‘একটি মামলা নথিভুক্ত হয়েছে এবং এর বিরুদ্ধে তদন্তসহ যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
২০১৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার গোয়েন্দা সংস্থা স্টেট সিকিউরিটি এজেন্সির (এসএসএ) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছে আর্থার ফ্রেজার। তিনি বলেছে, মামলার প্রমাণ হিসেবে তিনি পুলিশের কাছে ছবি, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং ভিডিও ফুটেজ হস্তান্তর করেছেন।’

কিছুদিন আগে ইরান সরকার এক ব্যতিক্রমী সামরিক মহড়ার আয়োজন করেছিল। এতে অংশ নিয়েছিলেন নিয়মিত সেনাসদস্যরা নন, বরং ইরানের সাধারণ নাগরিকেরা। এই মহড়া এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যার কিছুদিন পরেই ইরান–ইরাকের ৮ বছরের যুদ্ধ শুরুর ৪৬ তম বার্ষিকী।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার পর সিএনএন, এমএম নাউ ও পলিটিকোর সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশাধিকার পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার একটি আদালত স্থানীয় সময় গতকাল বুধবার এই নির্দেশ দেয়।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও চীন তাদের চলমান বাণিজ্য যুদ্ধবিরতি আরও দুই মাসের জন্য বাড়াতে সম্মত হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে সাময়িকভাবে স্থগিত থাকা বাণিজ্যযুদ্ধের বিরতি আগামী ১০ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। এর আগে এই বিরতির মেয়াদ ১০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল।
২ ঘণ্টা আগে
মাস কয়েক আগে যুক্তরাষ্ট্র–ইরান যখন অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে সই করে, তখন চীন মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে নিজেদের ভূমিকার কথা জোর দিয়ে তুলে ধরে। দেশটিতে জানায়, শান্তি এগিয়ে নিতে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কয়েক ডজন ফোনকল করেছে এবং প্রেসিডেন্ট সি চিনপিং নিজেও লড়াই বন্ধের জন্য পরামর্শ দিতে...
৩ ঘণ্টা আগে