দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিদের সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন (ইসি)। গত মার্চ মাসে সংলাপ শুরু হলেও আসন্ন কুমিল্লা সিটিসহ বেশ কয়েকটি নির্বাচনের প্রস্তুতির কারণে মাঝের কিছুদিন বন্ধ ছিল। তবে আগামী সপ্তাহ থেকে আবারও সংলাপ শুরু করতে যাচ্ছে ইসি।
আগামী (৯ জুন) বৃহস্পতিবার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন আলোচনায় বসবে নির্বাচনী পর্যবেক্ষকদের সঙ্গে। অতিথির তালিকায় কারা আছেন তা ঠিক না হলেও সংস্থাটি দিনক্ষণ ঠিক করে রেখেছে।
নির্বাচন কমিশনের যুগ্মসচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ৯ জুন নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকে বসবে ইসি। ইসিতে নিবন্ধিত ১১৮টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার মধ্যে ৩০ থেকে ৩৫টি সংস্থাকে সংলাপে আমন্ত্রণ জানানো হতে পারে।
তিনি আরও জানান, বৈঠকটি বেলা ১১টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। এ ছাড়া ১২ জুন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের সঙ্গেও বেলা ১১টায় বৈঠকে বসবে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান কমিশন। ওই বৈঠকে সাবেক ইসি সচিবদেরও আমন্ত্রণ জানানো হতে পারে।
গত ২৬ ফেব্রুয়ারি আউয়াল কমিশনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। নিয়োগ পাওয়ার পরদিন শপথ নিয়ে ২৮ ফেব্রুয়ারি যোগ দেন কাজী হাবিবুল আউয়ালসহ অন্য কমিশনাররা। দায়িত্ব নিয়েই তারা দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মহলের সঙ্গে সংলাপের সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী গত ১৩ ও ২২ মার্চ এবং ৬ ও ১৮ এপ্রিল যথাক্রমে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী এবং নাগরিক সমাজ ও গণমাধ্যমের সঙ্গে সংলাপের আয়োজন করে ইসি।
এতে দলীয় প্রভাবমুক্ত অংশগ্রহণ মূলক নির্বাচন, সুষ্ঠু ভোটের নিরাপত্তা, ইভিএম ব্যবহারে আরও সময় নেওয়া, বিভাগভিত্তিক একাধিক দিনে ভোটের আয়োজন, নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ ইত্যাদি সুপারিশ আসে। কমিশন সেসব নিয়ে আমলে নিয়ে ইতিমধ্যে বিচার বিশ্লেষণ করে নিজেদের অবস্থানও জানিয়েছে। এ ক্ষেত্রে আরও সময় নিয়ে সবার মতামতের ভিত্তিতে তারা ভোটের আয়োজনে যাবেন।
ইসি সূত্র জানায়, বিভিন্ন মহলের সঙ্গে সংলাপ শেষ করেই নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে হাবিবুল আউয়াল কমিশন।

মাদারীপুরের আচমত আলী খান স্কুল অ্যান্ড কলেজে ৯ম শ্রেনির এক শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগে দেশীয় অস্ত্রসহ এক কিশোরকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে স্কুল প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়।
৪ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ধর্ষণ মামলায় প্রতিবেশী এক যুবককে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেছেন লাবলী আক্তার (২৮) নামের এক নারী। মিথ্যা মামলা করার অভিযোগে তাঁকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
৮ মিনিট আগে
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বালীগাঁও এলাকার বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় বিএনপির সাবেক নেতা সিরাজুল ইসলাম মারা গেছেন। রোববার সন্ধ্যায় উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সোমবার জোহরের নামাজের পর রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হবে।
২৬ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় ডিবি পুলিশ পরিচয়ে কলেজ শাখা ছাত্রদলের এক সদস্যকে তুলে নিয়ে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের কয়েকজন নেতার বিরুদ্ধে। এ ঘটনায় নির্যাতনের শিকার মেহেদী হাসান ফারুক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
৩১ মিনিট আগে