ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিপাতে বন্যা ও ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮৪ জনে দাঁড়িয়েছে। সোমবার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু।
সোমবার ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় পার্নাম্বুকো রাজ্যের গভর্নর পাওলো কামারা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৮৪ জন নিহত হয়েছে এবং শত শত মানুষ বাস্তুচ্যুত হয়েছে।’
তবে সর্বশেষ প্রতিবেদনে ৭৯ জন নিহতের খবর জানিয়েছে বিবিসি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিহতের সংখ্যা ৫৭।
ব্রাজিল সরকার জানিয়েছে, মুষলধারের বৃষ্টিপাতের মধ্যেই উদ্ধারকারীরা নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে।
স্থানীয় গণমাধ্যমে যেসব ছবি প্রকাশ করা হয়েছে, সেসব ছবিতে দেখা গেছে, উদ্ধারকারী স্বেচ্ছাসেবকেরা রেসিফ ও দোস গুয়াররাপেরের সীমান্তে জার্দিম মন্টেভার্ডে এলাকায় ধ্বংসস্তূপ পরিষ্কার করছেন।
লুইজ এস্তেভাও আগুয়ার নামের একজন স্থানীয় বাসিন্দা টিভি গ্লোবোকে বলেন, ‘কয়েক দিনের দুর্যোগে আমি আমার বোন ও ভগ্নিপতিসহ ১১ জন আত্মীয়কে হারিয়েছি।’
ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো বলেছেন, তিনি আজই (সোমবার) দুর্যোগ কবলিত রেসিফ পরিদর্শনে যাবেন।
দেশটির আঞ্চলিক উন্নয়নমন্ত্রী ড্যানিয়েল ফেরেইরা বলেন, ‘এখন বৃষ্টি থেমে গেলেও আগামী কয়েক দিন আবহাওয়া এমন বিপর্যস্ত থাকতে পারে। এ জন্য সবাইকে সতর্ক খাকতে হবে।’ উপদ্রুত এলাকায় ১ হাজার ২০০ উদ্ধারকর্মী উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

রাশিয়ার কর্মকর্তা ও দেশটির অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেনটেটিভস বা প্রতিনিধি পরিষদ একটি প্যাকেজ অনুমোদন লাভ করেছে। এই বিলটি এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সই করলেই আইনে পরিণত হবে।
১১ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ‘আশা করা যায়, শেষের দিকে’ রয়েছে। একই সঙ্গে তিনি আবারও দাবি করেছেন, ইরান চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। স্থানীয় সময় গতকাল বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই কথা বলেন।
২৭ মিনিট আগে
ইরানে ২০২২ সালের নারী-নেতৃত্বাধীন গণবিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী পরিকল্পিতভাবে হত্যা, নির্যাতন ও যৌন সহিংসতা চালিয়েছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ফাঁস হওয়া সরকারি নথি, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য ও ভুক্তভোগীদের সাক্ষাৎকারের ভিত্তিতে প্রকাশিত নতুন তদন্ত প্রতিবেদনে...
১০ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’, ‘ইনশা আল্লাহ’ ও ‘জাজাকাল্লাহ’ বলার একটি ভিডিওকে কেন্দ্র করে বিতর্কের মধ্যে আইপিএস কর্মকর্তা ড. বুশারা বানোর বদলি নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার তাঁর বদলির আদেশে এটিকে একটি ‘জনস্বার্থে’ প্রশাসনিক রদবদল হিসেবে উল্লেখ করেছে।
১১ ঘণ্টা আগে