মাথায় ঝাঁকড়া চুল, হাতে লোহার রড, চোখে কালো চশমায় এ কোন সালমান! ভাইজানের নতুন লুকে বেজায় চমকে গেছেন ভক্তরা। স্থানীয় সময় গতকাল শনিবার আপকামিং সিনেমা ‘কাভি ঈদ কাভি দিওয়ালির’ ফার্স্ট লুক শেয়ার করেছেন সালমান খান।
বলিউড হাঙ্গামা জানায়, নতুন লুকের ছবি শেয়ার করে সল্লু ক্যাপশনে লিখেছেন, ‘আমার নতুন ছবির শুটিং শুরু হলো...।’ যদিও কোন সিনেমার শুটিং, তা উল্লেখ করেননি সালমান। তবে ভক্তদের জানতে বাকি নেই সিনেমার নাম। ভাইজানের আপকামিং সিনেমা নিয়ে ভক্তদের উৎসাহ-উদ্দীপনা সব সময়ই তুঙ্গে। বছরের শুরুতেই ঘোষণা এসেছিল, সালমান খান অভিনীত নতুন সিনেমা ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ আসতে চলেছে।
এর আগে অভিনেত্রী পূজা হেগড়ে জানান, সালমানের পরবর্তী ছবির সদস্য তিনিও। পূজাও তাঁর ইনস্টাগ্রামে সালমানের ব্রেসলেট পরে নিজের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখে জানান শুটিং শুরুর কথা।
‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ নামের সিনেমাটি পরিচালনা করছেন ফারহাদ সামজি। আগামী বছর ঈদে মুক্তি পেতে যাচ্ছে সালমানের এই সিনেমা। সালমানের নতুন লুক জানান দিচ্ছে, ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ হতে যাচ্ছে অ্যাকশনধর্মী সিনেমা। এই সিনেমায় থাকতে পারেন ‘বিগ বস’ খ্যাত শেহনাজ গিল।

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় প্রথমবার বড় পর্দায় একসঙ্গে কাজ করেন শরিফুল রাজ ও সাবিলা নূর। আবারও প্রেক্ষাগৃহে ফিরছে এই জুটি। প্রথম সিনেমায় দুজন অপরিচিত মানুষের চরিত্রে অভিনয় করলেও এবার তাঁরা হাজির হচ্ছেন দম্পতির চরিত্রে। ‘কানাভুলা প্যারাডক্স’ নামের সিনেমাটি নির্মিত হচ্ছে...
১৮ ঘণ্টা আগে
সম্প্রতি সাদিকা পারভীন পপির একটি বক্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা-সমালোচনা। সেই বক্তব্যের বিষয়বস্তু পরিষ্কার করে পপি জানালেন, এর সঙ্গে সিনেমা ছাড়ার কোনো সম্পর্ক নেই। গল্প ভালো লাগলে তিনি সিনেমা প্রযোজনায় নামবেন, এমনকি সময়-সুযোগ পেলে অভিনয়ও করবেন।
১৯ ঘণ্টা আগে
১৯৩২ সালে শুরু হয়েছিল ভেনিস চলচ্চিত্র উৎসব। বিশ্বের অন্যতম প্রাচীন এই উৎসবের ৮৩তম আসর দোরগোড়ায়। লালগালিচায় তারার হাট বসবে আজ ২ সেপ্টেম্বর থেকে, চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। উপস্থিত থাকার কথা রয়েছে রবার্ট প্যাটিনসন, রুনি মারা, জর্জ ক্লুনি, পেনেলোপে ক্রুজের মতো তারকাদের।
১৯ ঘণ্টা আগে
সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চলছে নজরুল বর্ষ উদ্যাপন। এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে আলোচনা অনুষ্ঠান, শিশু-কিশোরদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান, সংগীতসন্ধ্যাসহ নানা আয়োজন। নজরুল বর্ষ উদ্যাপনের ধারাবাহিকতায় শিল্পকলা একাডেমি এবার আয়োজন করেছে বিশেষ....
২০ ঘণ্টা আগে