বৈশাখের শেষের দিকে চলে এসেছি আমরা। মাঝে মাঝে ঝড়-বৃষ্টি হলেও, ঝাঁজালো গরম থেকেই যাচ্ছে। এই গরমে ঝামেলা হয় যন্ত্রপাতিতেও। গরমে আমরা যেমন নিজেদের সুস্থ ও হাইড্রেটেড রাখার জন্য কিছু নিয়ম মেনে চলি, তেমনি গরমকালে গাড়ির যত্নেও বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। গরমকালে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গাড়ি ও গাড়ির ইঞ্জিনের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে গরম হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাতে গাড়ির যেমন ক্ষতি হয়, তেমনি যাত্রীর ক্ষতিরও কারণ হতে পারে।
কোন কোন কারণে গাড়ির ইঞ্জিন গরম হয়, গাড়ি ও ইঞ্জিন গরম হয়ে গেলেই বা কী করবেন এবং গাড়ির ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা পাওয়ার উপায়গুলো কী—সেসব জানা থাকলে সুবিধা আপনারই।
ইঞ্জিন অতিরিক্ত গরম হয় কেন
বিভিন্ন কারণে গাড়ির ইঞ্জিন অতিরিক্ত গরম হতে পারে। শুধু যে গরম বা অতিরিক্ত তাপমাত্রার কারণেই গাড়ির ইঞ্জিন ওভারহিট হয়, তা নয়। ইঞ্জিনের কুলিং সিস্টেম ঠিকমতো কাজ না করলে ইঞ্জিন ওভারহিট হয়ে যেতে পারে। এর ফলে গাড়ির ইঞ্জিন অনেক সময় নষ্ট হয়ে যায় এবং বুঝতেই পারছেন, তা মেরামতে অনেক টাকাও খরচ হয়।
ইঞ্জিন অতিরিক্ত গরমের কারণ
যা করতে পারেন
অতিরিক্ত গরম প্রতিরোধে
শুধু যে ইঞ্জিনই অতিরিক্ত গরম হয়, তা নয়। গাড়ি ও ইঞ্জিন দুটোই অতিরিক্ত গরমের কবলে পড়তে পারে। যদি সে রকম বাজে অবস্থায় পড়েই যান, ঘাবড়াবেন না। কিছু বিষয় একটু মেনে চললেই গাড়ি ও ইঞ্জিন ঠান্ডা করা সম্ভব।
লেখক: ফাউন্ডার ও সিইও, বাংলা অটোমোবাইল স্কিলস

নিজের কঠোর পরিশ্রম এবং মেধা দিয়ে সাফল্য অর্জনের পরও কি মনে হয়, ‘আমি হয়তো এর যোগ্য নই, ভাগ্যক্রমে হয়ে গেছে!’ কিংবা সব সময় কি এই ভয়ে থাকেন যে একদিন সবাই ধরে ফেলবে, আপনি আসলে ততটা দক্ষ নন, যতটা তাঁরা ভাবছেন! চমৎকার সব সাফল্য নিজের ঝুরিতে থাকার পরেও নিজেকে একজন ‘প্রতারক’ বা ‘না জেনেই বেশি বুঝি’ মনে করার
২ ঘণ্টা আগে
না না, ডিভোর্স বিষয়টিকে যতটা বিপজ্জনক ভাবছেন, ততটা কিন্তু নয়। বিষয়টি খানিক অন্য রকম। ঝামেলা এড়াতে দম্পতিরা ফুডের দিকে ঝুঁকছেন। খাদ্য শুধু বেঁচে থাকার অনুষঙ্গ নয়, এটি মানুষের সংস্কৃতি, লাইফস্টাইল এবং আবেগের সঙ্গেও জড়িত। সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে দাম্পত্য ও প্রেমের সম্পর্কে ফাটল ধরার পেছনে এক...
৪ ঘণ্টা আগে
মাঝেমধ্যে একেবারে সাধারণ তরকারি দিয়ে খাওয়াই তৃপ্তিদায়ক হয়ে ওঠে। রাতের খাবারে রাঁধতে পারেন বেগুন দিয়ে রান্না করা সুস্বাদু পোয়া মাছ। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। পোয়া মাছ ১২ টুকরা, বেগুন ৫০০ গ্রাম, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ...
৬ ঘণ্টা আগে
আমাদের ফোনের গ্যালারিটা খুললেই চোখে পড়ে রাশি রাশি ছবির মেলা। কোথাও ঘুরতে গেলে পাহাড়, সমুদ্র, সূর্যাস্ত কিংবা বিশেষ মুহূর্তগুলো আমরা ক্যামেরায় বন্দী করে রাখি। উদ্দেশ্য একটাই—সময় চলে গেলেও মুহূর্তটা যেন হারিয়ে না যায়। কিন্তু একটু ভেবে দেখুন তো, গ্যালারিতে জমে থাকা এই হাজারটা ছবির মধ্যে ঠিক...
১৯ ঘণ্টা আগে