বাসাবাড়ির পুরোনো স্মৃতিময় টেবিল-চেয়ারগুলোর কী হবে, সেটা ভেবেছেন কি? চাইলে পুরোনো আসবাবগুলো নতুন কোনো কাজে লাগাতে পারেন।
তৈরি করুন স্টোরেজ বক্স
পুরোনো চেয়ার দিয়ে সহজেই বানিয়ে নেওয়া যায় টুকিটাকি জিনিস রাখার বাক্স। চেয়ারের পায়ার ফাঁকগুলো বোর্ড বা এ ধরনের কিছু দিয়ে বন্ধ করে নিচে একটা তলা লাগিয়ে নিন। এবার বসার জায়গার পাটাতনটা খুলে নিয়ে সেটাতে কবজা বসিয়ে দিলেই হয়ে যাবে ঢাকনা। বাক্সটি মনের মতো করে সাজিয়ে নিয়ে রাখতে পারেন আপনার বাথরুম বা বেডরুমে।
শেলফ ও হ্যাঙ্গার
অনেক পুরোনো নকশার চেয়ারের ওপরের দিকটা দেখতে ছোটখাটো তাকের মতো হয়ে থাকে। সেই চেয়ারগুলোর পিঠ ঠেকানোর জায়গাটা খুলে নিয়ে তৈরি করতে পারেন হ্যাঙ্গার বা শেলফ। এর ওপরের তুলনামূলক চ্যাপ্টা কাঠের তক্তায় রাখা যাবে বই, ফুলদানি বা ছোটখাটো জিনিসপত্র। আর নিচের কাঠের তক্তাগুলো ব্যবহার করতে পারেন জ্যাকেট, তোয়ালে, স্কার্ফ ইত্যাদি জিনিস ঝুলিয়ে রাখতে।
বাগানের শেলফ
আপনার ভাঙা চেয়ারের পায়া খুলে নিয়ে বাকিটা কায়দা করে বারান্দার গ্রিল বা দেয়ালের সঙ্গে ঝুলিয়ে দিলেই সুন্দর একটা গাছ রাখার শেলফ হয়ে যাবে। চাইলে ঝলমলে কোনো রঙে রাঙিয়ে নিতে পারেন শেলফখানা।
কাঠের দোলনা
চেয়ারের পায়াগুলো খুলে সেটাতে দড়ি বেঁধে ঝুলিয়ে দিলেই চমৎকার একটা দোলনা হয়ে যাবে। বসার আরামের জন্য দোলনায় বসিয়ে নিতে পারেন আরামদায়ক কুশন। আর মনে রাখবেন, দোলনা ঝোলানোর দড়িটা যেন অবশ্যই বেশ শক্তপোক্ত হয়।
পোষা প্রাণীর বিছানা
চেয়ারের ওপরের অংশটা খুলে ফেলুন। তারপর সেটা উল্টে নিয়ে ভেতরের অংশে নরম গদির মতো কিছু একটা বিছিয়ে দিন। ব্যস, তৈরি হয়ে গেল আপনার আদরের বিড়ালের জন্য আরামদায়ক বিছানা।
সূত্র: ডাই অ্যান্ড ক্র্যাফটস

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫