দাও আকুলিয়া ঘন কালো কেশ, পরো দেহ ঘেরি মেঘনীল বেশ
কাজলনয়নে, যূথীমালা গলে, এসো নীপবনে ছায়াবীথিতলে।
ভরা বৈশাখে আর বর্ষার গান না গাই। উদ্দেশ্য ছিল এই বলার যে রবীন্দ্রনাথের অনেক গানেই পাওয়া যায় নারীর সাজের বিবরণী। শুধু গান বলা ভুল, রবীন্দ্রনাথের গল্প, উপন্যাস সবকিছুতেই স্নিগ্ধ সাজের নানা রূপ খুঁজে পাওয়া যায় অনায়াসে।
রবীন্দ্রনাথের গানের লাইন বইয়ের পাতা থেকে উঠে এসে বিভিন্ন সময় শোভা পেয়েছে ফ্যাশন-সচেতন নারীর চোখে, কপালে, চুলে আর পরিধেয়তে। রবীন্দ্রপ্রেমীরা ছাড়াও সৌন্দর্যপ্রিয় সবাই প্রেমে পড়েছেন এই সাজসজ্জার।
মন হারায় শাড়ির ভাঁজে
শাড়ির প্রসঙ্গ দিয়েই যদি শুরু করা যায়, তাহলে রবিঠাকুরের গল্প অবলম্বনে যেসব সিনেমা নির্মিত হয়েছে, তাতে দুই ঘরানায় শাড়ি পরতে দেখা যায় নায়িকাদের। সাধারণ কুঁচি দিয়ে কাঁধের ওপর আঁচল ফেলে রাখা শহুরে ঘরানায়। আর শাড়ি পরে একটু কুঁচি গুঁজে এরপর এক প্যাঁচে কাঁধের ওপর আঁচল তুলে ডান হাতের নিচ থেকে আঁচলের শেষাংশ তুলে নিয়ে বাম কাঁধের ওপর পিন দিয়ে সেঁটে দেওয়া। শহুরে ঘরানায় আবার ব্রোচের ব্যবহার দেখা যায়। সুতি, সিল্ক, জামদানি, কাতান এ ধরনের শাড়িই বেশি চোখে পড়ে। তবে এই শাড়ি পরার ধরনের চেয়ে যা বেশি নজর কাড়ে তা হলো, এর সঙ্গে ব্যবহৃত ব্লাউজগুলো।
বিভিন্ন ধরনের লেইস দিয়ে তৈরি ভিক্টোরিয়ান ব্লাউজগুলো কিন্তু চলতি সময়েও বেশ জনপ্রিয়তা পাচ্ছে। বাঙালি নারীরা প্রথম যে প্যাটার্নের ব্লাউজ পরেন তা হচ্ছে, ভিক্টোরিয়ান ব্লাউজ। সে সময়কার কুঁচি হাতা ও উঁচু গলার ভিক্টোরিয়ান ব্লাউজগুলো অনেকটা আজকের বোহো-ফ্যাশন ট্রেন্ডের মতোই ছিল। অনেক ফ্যাশন ডিজাইনার ইদানীং তৈরি করছেন সেই ধাঁচের ব্লাউজ। এখন অনলাইনে পোশাকের পেজগুলোয়ও চোখে পড়ে বিভিন্ন স্টাইলের ভিক্টোরিয়ান ব্লাউজ। এসব ব্লাউজের সঙ্গে ড্র্যাপিং স্টাইলে শাড়ি পরছেন নারীরা।
কাজল নয়নে
রবীন্দ্র ঘরানার সাজের যে অনুষঙ্গকে একেবারেই উপেক্ষা করা যায় না তা হলো কাজল। যুগে যুগে কাজলের রেখা পাল্টে যায়। তবে পুরু টানা কাজল যেন সেই পুরোনো দিনগুলোর কথাই মনে করিয়ে দেয়, যেখানে জিজ্ঞাসু হয়েছিল লাবণ্য, অভিমানে ছলছল হয়েছিল কেটি মিত্র আর পুলকিত হয়েছিল চারুলতার চোখ।
একটি বিন্দু ললাট চন্দনে
ভ্রু যুগলের মধ্যিখান থেকে টিপ কবেই উঠেছে আরেকটু ওপরে। রবীন্দ্রনাথের নায়িকাদের কপালের মধ্যিখানে বরাবরই শোভা পেয়েছে ছোট-বড় টিপ। আশপাশে চোখ রাখলে দেখা যায়, এখন অনেক নারীই অনুসরণ করছেন এই লুকটি।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫