বলিউড খিলাড়ি অক্ষয় কুমার তাঁর চলচ্চিত্র ক্যারিয়ারের ৩০ বছর পূর্ণ করেছেন। বিশেষ এই উপলক্ষে তাঁর আপকামিং ছবি ‘পৃথ্বীরাজ’-এর টিম একটি বিশেষ পোস্টার প্রকাশ করেছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, মহামারির কারণে স্থগিত হওয়ার পর যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত ছবিটি অবশেষে আগামী ৩ জুন মুক্তি পেতে চলেছে। যশরাজ ফিল্মস ও ‘পৃথ্বীরাজ’-এর নির্মাতারা একটি বিশেষ পোস্টার তৈরি করে অক্ষয়ের মাইলফলক উদ্যাপন করছেন। পোস্টারে ছবিটি অভিনবভাবে তৈরি করা হয়েছে। বিশেষ এ পোস্টারে অক্ষয় ৩০ বছরে যতগুলো সিনেমায় অভিনয় করেছেন তার প্রতিটি পোস্টারের ছবি যুক্ত করে ‘পৃথ্বীরাজ’ সিনেমায় অক্ষয়ের চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে।
টুইটারে পোস্টারটির একটি ভিডিও শেয়ার করে যশরাজ ফিল্মস লিখেছে, ‘অক্ষয় কুমার ও তাঁর সিনেমার অবিশ্বাস্য ৩০ বছর উদ্যাপন করছি! পোস্টার উন্মোচনের ভিডিওটি দেখুন। সম্রাট পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে যশরাজ ফিল্মসের ৫০ বছর উদ্যাপন করুন, ৩ জুন আপনার কাছের কোনো হলে।’
ভিডিওতে অক্ষয়কে পোস্টার উন্মোচন করতে দেখা যায়। এ সময় অভিনেতা বলেন, ‘আমার মাথায়ও আসেনি যে সিনেমায় আমার ৩০ বছর উদ্যাপন করার জন্য এমন কিছু ঘটছে। এটা দারুণ যে, আমার প্রথম ছবি ‘সৌগন্ধে’র ৩০ বছর পেরিয়ে গেছে! আমার ছবির প্রথম শট একটি ‘অ্যাকশন শট’ ছিল! এমন আয়োজনের জন্য অনেক ধন্যবাদ। এটি সত্যিই বিশেষ।’
‘পৃথ্বীরাজ’ সিনেমায় অক্ষয়কে সম্রাট পৃথ্বীরাজ চৌহানের ভূমিকায় দেখা যাবে। ছবিটি পরিচালনা করেছেন চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিস ওয়ার্ল্ড মানুষি ছিল্লারকে।

নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
২০ ঘণ্টা আগে
বিশ্বের অন্যতম শীর্ষ সংগীত প্রযোজনা প্ল্যাটফর্ম ‘স্প্লাইস’। লাখ লাখ প্রযোজক, সুরকার ও ডিজে ব্যবহার করেন এই প্ল্যাটফর্ম। এখানে বিভিন্ন দেশের রয়্যালটি-মুক্ত সংগীত সংগ্রহ পাওয়া যায়, যা আধুনিক ইলেকট্রনিক, পপ, চলচ্চিত্র, নিরীক্ষাধর্মী সংগীত প্রযোজনাসহ নানা আয়োজনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
২০ ঘণ্টা আগে
খাবারের প্রতি আলাদা টান রয়েছে অভিনেত্রী সাফা কবিরের। তিনি যেমন ভোজনরসিক, তেমনি রান্না করতেও ভীষণ পছন্দ করেন। ২০২৩ সালে রমজান মাসজুড়ে নিজের ইউটিউব চ্যানেলে স্বাস্থ্যকর খাবারের রেসিপি দেখিয়েছিলেন। এবার রমজান উপলক্ষেও নতুন রান্নার অনুষ্ঠান নিয়ে আসছেন ছোট পর্দার এই অভিনেত্রী।
১ দিন আগে
পরিচালক হিসেবে জেমস ক্যামেরনের সাফল্যের কমতি নেই। সর্বকালের দ্বিতীয় সেরা ব্যবসাসফল নির্মাতা তিনি। ১০ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে তাঁর সিনেমাগুলো। পেয়েছেন তিনটি অস্কার, চারটি গোল্ডেন গ্লোবসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা। তবে সিনেমা বানানোর প্রক্রিয়া শুরু হয় যে কাজটি দিয়ে, সেই চিত্রনাট্য...
১ দিন আগে