ঈদ উপলক্ষে প্রকাশিত হল টিএম রেকর্ডসের নতুন গান ‘গাড়ির মেকানিক’। কৌশিক হোসাইন তাপসের কথা, সুর ও সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন ঐশী। ‘গাড়ির মেকানিক’-এর মাধ্যমে এই প্রথম বাংলাদেশের কোনো গানে মডেল হলেন আফগান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী ওয়ারিনা হুসাইন।
সম্প্রতি ভারতের মুম্বাইয়ে ‘গাড়ির মেকানিক’ গানের ভিডিওর শুটিং হয়। ফারজানা মুন্নীর প্রযোজনা ও স্টাইলিংয়ে গানটি নির্মাণ করেছেন বলিউড নির্মাতা আদিল শেখ।
গানটি প্রসঙ্গে ঐশী বলেন, ‘গাড়ির মেকানিক খুব দারুণ একটা গান। ওয়ারিনা হুসাইনও এমনভাবে গানটিকে ধারণ করেছেন, মাঝে মাঝে মনে হচ্ছিল গানটা আমি গাইনি, তিনি নিজেই গেয়েছেন। এত চমৎকার এক্সপ্রেশন দিয়েছেন। বিশেষ করে, বাঙালি না হয়েও এত সুন্দর করে বাংলা ভাষায় মুখ মিলিয়ে এক্সপ্রেশন দিয়েছেন, যেটা সত্যিই প্রশংসার দাবিদার।’
দেখুন ‘গাড়ির মেকানিক’ গানের ভিডিও:

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৯ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১০ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১০ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে