একের পর এক সম্পর্কের ভাঙাগড়া। সেই সঙ্গে আঠার মতো লেগে আছে পুরোনো সম্পর্কের তিক্ত আইনি লড়াই। পিছু ছাড়ছে না হলিউড তারকা অ্যাম্বার হার্ডের খারাপ সময়। তবে অ্যাম্বারের চেয়েও খারাপ সময়ে আছেন তাঁর সাবেক স্বামী জনি ডেপ। ব্যক্তিগত জীবন আর হলিউডের ক্যারিয়ার—সবই শেষের পথে। হাতে নেই সিনেমা। মামলা আর ক্ষতিপূরণে শেষ হয়ে যাচ্ছে জমানো অর্থও।
১২ এপ্রিল শুরু হয়েছে সাবেক এই দম্পতির মামলার পাল্টাপাল্টি শুনানি। চলবে ছয় থেকে সাত সপ্তাহ। এ শুনানি সরাসরি সম্প্রচারও করা হচ্ছে। অ্যাম্বার-ডেপের ঘরোয়া ঝগড়া ও অশান্তি, পরস্পরকে মন্দ কথা শোনানো, মাদকাসক্তি ইত্যাদি নানা কেচ্ছার কথা এখন প্রতিদিন প্রকাশ পাচ্ছে ভার্জিনিয়ার আদালতে।
ঘটনার সূত্রপাত দ্য ওয়াশিংটন পোস্টের একটি নিবন্ধ। বিচ্ছেদের পর অ্যাম্বার লিখেছিলেন নিবন্ধটি। সেখানে অভিনেত্রী দাবি করেন, জনি ডেপের নির্যাতনের শিকার হয়েছেন তিনি। পরে অ্যাম্বারের বিরুদ্ধে ৫০ মিলিয়ন ডলারের মানহানির মামলা করেন জনি। ওই মামলার পর ১০০ মিলিয়ন ডলারের পাল্টা মামলা করেন অ্যাম্বার। জনি ডেপ বলেন, ‘অ্যাম্বারের ওই লেখা প্রকাশিত হওয়ার পর আমার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলে গেছে। উপেক্ষা করেছে হলিউড। আমি চাই, সত্যটা সামনে আসুক।’ আদালতে ডেপ আরও জানান, ঝগড়ার সময় হার্ডই প্রথম তাঁকে থাপ্পড় বা ধাক্কা দিতে এগিয়ে আসতেন।
অ্যাম্বার জানিয়েছেন, ডেপের মারের হাত থেকে বাঁচতে তিনি কিছু জিনিস ছুড়েছিলেন সত্যি। ডেপ তাঁর বোনকে সিঁড়ি থেকে ফেলে দেবেন, এই ভয়ে একবার তিনি ডেপকে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছিলেন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৮ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫