আরআরআর, কেজিএফের মতো বড় বাজেটের সিনেমাকে উপহাস করলেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। তাঁর মতে, চটকদার এই সিনেমাগুলো প্রকৃত সিনেমা নয়। এই সিনেমাগুলো শুধু বিস্ময়ের সৃষ্টি করে আর চমক আনে। এগুলো ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স ছাড়া কিছুই না।
বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে নওয়াজ বলেন, ‘করোনার লকডাউনের সময় মানুষ ওয়ার্ল্ড ফিল্ম দেখেছে। ভেবেছিলাম তাঁদের স্বাদ হয়তো বদলেছে। কিন্তু এখন যে ধরনের সিনেমা বানানো হচ্ছে, তাতে মনে হচ্ছে তেল আনতে দক্ষতা ফুরিয়েছে। সবাইকে শুধু অতিমাত্রায় বিনোদন দাও, তাতেই সিনেমা হিট হবে। কম বাজেটের সিনেমা মুক্তি দেওয়াই অসম্ভব হয়ে পড়েছে। বড় বাজেটের সিনেমা দেখে সবাই অবাক হচ্ছে। পানিতে প্লেন চলছে, মাছ আকাশে উড়ছে। এগুলো হলো ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স, আমারও দেখতে ভালো লাগে। কিন্তু এখানে সিনেমা কই! ভাগ্য ভালো, ওটিটির কারণে আমরা এখনো কিছু ভালো সিনেমা দেখতে পারছি।’
নওয়াজ আরও বলেছেন, ‘হিন্দি সিনেমায় অভিনয় করতে আসা ইদানীং গ্রামগঞ্জের ছেলেমেয়েদের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। তারা হয়তো ভালো অভিনয় করে, কিন্তু অধিকাংশ সংলাপ ইংরেজিতে হওয়ায় বিপাকে পড়ে। পরিচালক কথাও বলছেন ইংরেজিতে। ভাষার সমস্যা বড্ড বেশি চোখে পড়ছে মুম্বাইয়ে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫