রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। তারা বলছে, দুমা চ্যানেলটি ইউটিউবের পরিষেবার শর্তাবলি লঙ্ঘনের জন্য বন্ধ করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউটিউব গুগলের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। রুশ যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা রোসকোমনাদজর বলছে, চ্যানেলটি চালুর জন্য ইউটিউব কর্তৃপক্ষকে তারা চাপ প্রয়োগ করছে। তারা দুমা চ্যানেলটি অবিলম্বে চালুর জন্য গুগলকে অনুরোধও করেছে।
এর আগে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা দুমার ইউটিউব চ্যানেলে থাকা কনটেন্টগুলো দ্রুত রাশিয়ান প্ল্যাটফর্মে সরিয়ে নেওয়ার জন্য বলেন।
রোসকোমনাদজর বলছে, যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানটি রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের শুরু করা তথ্যযুদ্ধে স্পষ্টভাবে রুশবিরোধী অবস্থান মেনে চলছে।
দুমার স্পিকার ভিয়াচেস্লাভ ভোলোদিন বলেছেন, ‘ইউটিউবের পদক্ষেপটি ওয়াশিংটনের অধিকার ও স্বাধীনতা লঙ্ঘনের আরও প্রমাণ। তারা তথ্য প্রচারের ওপর একচেটিয়া অধিকার পেতে চায়। আমরা এটা ঘটতে দিতে পারি না।’
তবে গুগল কর্তৃপক্ষ বলছে, ‘যদি কোনো অ্যাকাউন্ট আমাদের পরিষেবার শর্তাবলি লঙ্ঘন করে, আমরা যথাযথ ব্যবস্থা নিই। আমাদের কর্মীরা সব সময় যেকোনো আপডেট ও পরিবর্তনের জন্য পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।’

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের কালো তালিকায় থাকা চীনা প্রযুক্তি জায়ান্ট আলীবাবা, বাইদু ও ট্যানসেন্টের মতো সিঙ্গাপুরভিত্তিক সহযোগী প্রতিষ্ঠানগুলোকে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা সরবরাহ করেছে ওপেনএআই ও গুগল।
৭ ঘণ্টা আগে
মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) পরিচালন প্রক্রিয়া আধুনিকায়নে পাঁচটি নতুন টাস্কফোর্স গঠন করা হয়েছে। সদ্য নিযুক্ত ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ারশ এই প্যানেলগুলোর নেতৃত্ব দেওয়ার জন্য একদল বহিরাগত বিশেষজ্ঞের নাম ঘোষণা করেছেন। তবে এই তালিকায় গেমিং জায়ান্ট ‘এক্সবক্স’-এর প্রধান
১৩ ঘণ্টা আগে
জাপানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বা এআই চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ ব্যবহার করে সাইবার হামলার উপযোগী সফটওয়্যার তৈরির অভিযোগে ১৫ বছর বয়সী এক হাইস্কুল শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই সাইবার হামলার কারণে জাপানের জনপ্রিয় এনিমে স্ট্রিমিং সেবা ‘বান্দাই চ্যানেল’-এর কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয় এবং
২ দিন আগে
রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি আরও জানান, বিভিন্ন প্রতিষ্ঠান টেলিটক কিনতে বা অংশীদার হতে আগ্রহ প্রকাশ করলেও সরকার প্রতিষ্ঠানটিকে বিক্রি না করে আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেবে।
৩ দিন আগে