স্কুল থেকে ফিরল টুকুন। উফ গরমে ঘেমে-নেয়ে একাকার। এত গরমে কি আর ভালো থাকা যায়? স্নান সেরে খেয়ে দুপুরে একটু ঘুমিয়ে নিল সে। বিকেলে উঠে স্কুল থেকে দেওয়া সব বাড়ির কাজ শেষ করে ক্র্যাফটের জিনিসপত্রে ঠাসা ঝুড়িটা নিয়ে বসল টুকুন। কী বানাবে সে? মা এসে জানালা খুলে দিলেন। ওমা, কী সুন্দর হাওয়া বইছে এখন, জানালার পর্দা উড়ছে সে হাওয়ায়। টুকুন মেঘ বানাবে বলে ঠিক করল। তোমরা কি জানতে চাও, সে কীভাবে মেঘ বানাল? চলো চুপি চুপি দেখে নিই।
যা যা লাগবে
চলো বানাই
প্রথমে কটন বাডগুলোর একপাশ কেটে নিতে হবে। তারপর কটনগুলো একটা একটা গ্লু দিয়ে লাগিয়ে বৃত্তাকারে নীল কাগজের ওপর সেঁটে দিতে হবে। কটন বাডগুলোর ঠিক মাঝখানে কমলা বা লাল কাগজ দিয়ে ছোট গোলাকৃতি সূর্য আঠা দিয়ে সেঁটে দিতে হবে। পরে মেঘ দেওয়ার জন্য হালকা তুলা নিয়ে আশপাশে আঠা দিয়ে এঁটে দিতে হবে। আর সবশেষে পেনসিল দিয়ে ছোট ছোট পাখি এঁকে দিতে হবে। এবার দেখো, একেবারে সাদা মেঘের মধ্যে সূর্য কেমন হেসে উঠেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫