
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের আয়োজিত সংলাপে অতিথিরা আশানুরূপ সাড়া দেননি। এ আয়োজনে সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে ৩৯ জনকে আমন্ত্রণ করা হলেও উপস্থিত হয়েছেন মাত্র ১৯ জন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে তাঁদের নিয়ে বৈঠকে বসে নবনিযুক্ত কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।
সংলাপের শুরুতে উপস্থিত হন ১৫ জন বিশিষ্ট নাগরিক, পরে আরও চারজন যোগ দেন।
সংলাপে যাঁরা উপস্থিত রয়েছেন তাঁরা হলেন—গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারম্যান ড. জাফরুল্লাহ চৌধুরী, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সিপিডির সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, সিপিডির সম্মানিত ফেলো ড. মোস্তাফিজুর রহমান, সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান, লিডারশিপ স্টাডিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. সিনহা এম এ সাঈদ, লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ, সাবেক সচিব আব্দুল লতিফ মন্ডল, সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাস উদ্দিন, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বেগম শাহীন আনাম, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, বাংলাদেশ ইনডিজিনিয়াস পিপলস ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, সেন্টার ফর আরবান স্টাডিজের (সিইউএস) চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম ও খুশী কবির।
এর আগে সংলাপে বসার কথা ইসি থেকে জানানো হয়েছিল। গতকাল সোমবার ইসি জানায়, বৈঠকের অংশ হিসেবে এরই মধ্যে ৩৯ বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানানো হয়েছে। এ বিষয়ে সংস্থাটির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছিলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন কীভাবে অবাধ ও সুষ্ঠু করা যায়, সে বিষয়ে বিশিষ্টজনদের সঙ্গে আলোচনা করে পরামর্শ নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে সংলাপের আয়োজন করা হয়েছে।’
অশোক কুমার আরও জানান, পর্যায়ক্রমে রাজনীতিকদের সঙ্গে বৈঠকে বসবে ইসি।

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সন্ত্রাস ও বিচ্ছিন্নতাবাদ দমন করে সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রচলিত আইন, চুক্তির শর্ত ও বিধিবিধান পর্যালোচনা করে জাতীয় কর্মকৌশল নির্ধারণ করতে উচ্চ ক্ষমতাসম্পন্ন তিনটি কমিটি করেছে সরকার।
৭ ঘণ্টা আগে
গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম ও নাগরিক সমাজে বিভিন্নভাবে সক্রিয় ব্যক্তিরা এই মতবিনিময়ে অংশ নেন। সেখানে সংকট মোকাবিলায় সরকারের পাশাপাশি সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে সরকার ও দলের অবস্থান দেশবাসীর সামনে স্বচ্ছভাবে তুলে ধরারও তাগিদ দেন তিনি...
১১ ঘণ্টা আগে
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আগামীকাল শনিবার থেকে সারা দেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। দেশব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১৩ ঘণ্টা আগে
নিজ সংসদীয় আসনের (ঢাকা-১৭) বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মসজিদ ও মাদ্রাসার পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরেও এ অনুদান দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে