
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় এম এল আশরাফ উদ্দিন নামে একটি যাত্রীবাহী লঞ্চে ধাক্কা দেওয়া এমভি রুপসি-৯ নামে কার্গো জাহাজটি জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার লুৎফর রহমান। আজ রোববার সন্ধ্যার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া হোসেন্দী সংলগ্ন মেঘনা নদী থেকে কার্গো জাহাজটিকে জব্দ করে গজারিয়া কোস্ট গার্ড ও নৌপুলিশ।
এর আগে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকায় এমভি রুপসি-৯ জাহাজের ধাক্কায় এম এল আশরাফ উদ্দিন লঞ্চটি ডুবে যায়। এতে ১৫-২০ জনের মতো যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও বাকিরা নিখোঁজ রয়েছেন।
জানা যায়, লঞ্চটিতে বেশির ভাগ যাত্রী মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা ছিলেন। এখনো পর্যন্ত ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।
বিআইডব্লিউটিএর উপপরিচালক (নৌ-নিরাপত্তা বিভাগ) বাবু লাল বৈদ্য বিষয়টি নিশ্চিত করে জানান, একটি জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে গেছে। এখনো অনেকে নিখোঁজ।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে।
এদিকে, লঞ্চডুবির সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, লঞ্চটিকে ধাক্কা দিয়ে সামনে ঠেলে নিয়ে যাচ্ছিল এম ভি রুপসি নামের মালবাহী কার্গো জাহাজ। একপর্যায়ে লঞ্চটি পানিতে তলিয়ে যায়। এ সময়ে লঞ্চের অনেক যাত্রীরা নদীতে ঝাঁপিয়ে পড়েন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ওই লঞ্চের যাত্রী মোহাম্মদ জনি জানান, একটি কার্গোবাহী জাহাজ পেছন থেকে ধাক্কা দিলে মুহূর্তেই যাত্রী বোঝাই লঞ্চটি ডুবে যায়। পরে আমরা অনেককেই সাঁতরে তীরে উঠতে দেখেছি। তবে অনেকে নিখোঁজ রয়েছেন। লঞ্চে ৭০ জনের মতো যাত্রী ছিল, উপরে যারা ছিলেন তারা সাঁতরে উঠতে পেরেছেন। তবে ভেতরের একজনও বের হতে পারার কথা না।
এম এল আশরাফ উদ্দিন লঞ্চে দুর্ঘটনার সময় ছিলেন খানপুর হাসপাতালের কর্মী মোকসেদা বেগম। তিনি বলেন, ‘আমাদের লঞ্চটা সামনে ছিল। পেছনে বড় একটা জাহাজ ছিল। পেছন থেকে ওই জাহাজটা আমাগো লঞ্চরে ধাক্কা দিল। এভাবে ১০ মিনিট পর্যন্ত ধাক্কা দিতে দিতে সামনে লইয়া যাইতাছিল। এরপর লঞ্চের পশ্চিম পাশে পানি উইঠে আমাদের লঞ্চটা চোখের সামনে ডুইব্বা গেল। মোকসেদা বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার গণকপাড়া এলাকায়।’
আরেক যাত্রী সজীব মাহমুদ। তিনি তেজগাঁও টেকনিক্যাল ইনস্টিটিউটের অষ্টম সেমিস্টারের ছাত্র। সজিব জানান, সামনেই তার ফাইনাল পরীক্ষা। এ জন্য তিনি ঢাকায় গিয়েছিলেন প্রবেশপত্র আনতে। দুপুর ১.৫৮ মিনিটের দিকে তাদের লঞ্চ নারায়ণগঞ্জ থেকে ছাড়ে।
তাঁর ভাষ্যমতে, লঞ্চে ৩০ থেকে ৪০ জন যাত্রী ছিল। রোদের কারণে সব যাত্রীরা কেবিনে এবং নিচতলায় ছিলেন। তিনিই একমাত্র লঞ্চের বাইরে ছিলেন। তাঁদের লঞ্চটি কয়লা ঘাট এলাকায় আসার পর পেছন থেকে কার্গো জাহাজটি ধাক্কা দিতে থাকে। তিনি তখনই, প্রবেশপত্র, বই-খাতাসহ পানিতে ঝাঁপ দেন। তাঁর সঙ্গে আরও কয়েকজন ঝাঁপ দেয়। পরে তাঁরা নদীতে নোঙর করে থাকা বাল্কহেডে ওঠেন।
মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাসিব সরকার বলেন, দুর্ঘটনা কবলিত লঞ্চে যাত্রীরা অধিকাংশই মুন্সিগঞ্জের বাসিন্দা বলে শুনেছি। জরুরি কেউ আহত থাকলে তাঁদেরকে চিকিৎসাসেবা দেওয়ার জন্য ফায়ার সার্ভিসের একটি দল মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে রাখা হয়েছে। নৌ পুলিশ ও তৎপরতা চালাচ্ছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী তারিকুজ্জামান সানির মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৬ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এই তারিখ ধার্য করেন।
১৬ মিনিট আগে
নওগাঁর আত্রাই উপজেলার বৈঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা হওয়ায় ১৪৫ শিক্ষার্থীর পাঠদান চলছে খোলা আকাশের নিচে ত্রিপল টানিয়ে। ২৩ জুন শ্রেণিকক্ষে পলেস্তারা ও কংক্রিট খসে পড়ে দুই শিক্ষার্থী আহত হওয়ার পর নতুন ভবন নির্মাণ ও অস্থায়ী টিনশেড কক্ষের উদ্যোগের কথা...
৩২ মিনিট আগে
দিনাজপুরের বিরলে বজ্রপাতে মো. হেলাল (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিরল ইউনিয়নের বিরল (ঝাড়পুকুর) গ্রামে এ ঘটনা ঘটে। হেলাল ওই গ্রামের মো. খাদিমুল ইসলামের ছেলে।
৩৫ মিনিট আগে
কিশোরগঞ্জের কটিয়াদীতে তিতাস গ্যাসের উচ্চচাপের প্রধান সঞ্চালন পাইপলাইন থেকে অবৈধ সংযোগ নিয়ে চুনাপাথর কারখানা চালুর চেষ্টার ঘটনায় উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়েছে। তিনটি চুল্লি ভেঙে ফেলা হয়েছে, চুনাপাথর জব্দ করা হয়েছে, আর গ্যাস লিকেজ বন্ধে কাজ করছে তিতাস কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে