আমদানি ও উৎপাদন পর্যায়ে সয়াবিন তেলের ওপর থেকে ভ্যাট কমানোর পর দাম নতুন করে নির্ধারণ করে দিয়েছে সরকার। সচিবালয়ে আজ রোববার তেল আমদানিকারকদের সঙ্গে বৈঠকের পর সয়াবিনের দাম নির্ধারণ করা হয়।
বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ বলেন, ‘খুচরা পর্যায়ে এক লিটার সয়াবিন তেলের দাম ১৬০ টাকা, ৫ লিটারের দাম ৭৬০ টাকা এবং এক লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আসছে ঈদুর ফিতর পর্যন্ত এ দাম কার্যকর থাকবে।
তপন কান্তি ঘোষ বলেন, ‘আর পাম তেলের দাম কীভাবে নির্ধারণ করা যায় সে জন্য এই তেলের রিফাইনারি সমিতি আরেকটু সময় নিয়েছে। আগামী ২২ মার্চ বসে এই তেলে দাম নির্ধারণ করব।’
সয়াবিন তেলের নতুন দাম সোমবার থেকে মিল গেটে কার্যকর হবে। খুচরা পর্যায়ে কার্যকর করতে ৫/৬ দিন লাগবে বলে জানান বাণিজ্যসচিব।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কে যেতে পারেন। এরপর তাঁর সান ফ্রান্সিসকো যাওয়ার কথা রয়েছে...
২ ঘণ্টা আগে
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রীর মধ্যে কে কোন দায়িত্ব পালন করবেন, তা নির্ধারণ করে দিয়েছে মন্ত্রণালয়। আজ রোববার প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় দুই প্রতিমন্ত্রীর কাজ বণ্টন করে দিয়ে পরিপত্র জারি করেছে।
৩ ঘণ্টা আগে
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি এবং তাঁদের ক্ষতিগ্রস্ত পরিবারের কল্যাণে নতুন অধিদপ্তর গঠন করতে যাচ্ছে সরকার।
৩ ঘণ্টা আগে
বিভিন্ন দেশে আমাদের অসংখ্য শিক্ষার্থী পড়াশোনা করে। আমাদের মিশনগুলো সাধারণ শ্রমিকদের নিয়ে কাজ করে। শিক্ষার্থীদের দিকে সেভাবে খেয়াল করা হয় না। আমরা শিক্ষা কূটনীতি সেবা চালু করার প্রস্তাব করেছি। পররাষ্ট্র মন্ত্রী ও প্রতিমন্ত্রী গ্রহণ করেছেন...
৪ ঘণ্টা আগে