ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। কমিটিতে থাকবেন—ডাক ও টেলিযোগাযোগ সচিব, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক সচিব, তথ্য ও সম্প্রচারসচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, পররাষ্ট্রসচিব, বিটিআরসির চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি, বাংলাদেশ সংবাদপত্র অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ও টেলিভিশন চ্যানেলগুলোর একজন প্রতিনিধি।
কমিটিকে তাদের সুপারিশ আগামী ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন আকারে দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে কোনো প্রকার তথ্য-উপাত্ত ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের সাধারণ নাগরিক ও পদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রকাশ নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
বেসরকারি টিভি চ্যানেল দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এই আদেশ দেন। সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে আট...
২ মিনিট আগে
দেশের প্রবাসীদের যাতায়াত সহজ করতে ঢাকা-রোম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। একই সঙ্গে বিমানবন্দর সম্প্রসারণ ও বিমান খাতের উন্নয়নে পাবলিক-প্রাইভেট...
৭ মিনিট আগে
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন। দালিয়ানে তিনি দুই দিন কর্মব্যস্ত সময় কাটাবেন। এরপর প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিং যাবেন। সেখানে প্রধানমন্ত্রীর সরকারি সফরের মূল কর্মসূচি শুরু হবে।
২০ মিনিট আগে
প্রস্তাবিত বাজেটের সাধারণ আলোচনায় অংশ নিয়ে বাজেটের কোনো কথা বলেননি বিএনপি (জামালপুর-২) দলীয় সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু। তাঁর বরাদ্দ হওয়া প্রথম সাত মিনিটে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মৃতিচারণ, বৃদ্ধাশ্রম এবং নিজ নির্বাচনী এলাকা নিয়েই কথা
৪৪ মিনিট আগে