আগামী বছর কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের জন্মশতবর্ষ। এই বিশেষ দিনে তাঁকে উৎসর্গ করে গোটা সিনেমা বানানোর ঘোষণা দিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। এক্ষেত্রে তিনি আশ্রয় খুঁজেছেন মৃণালের আলোচিত সিনেমা ‘খারিজ’-এ। কৌশিকের সিনেমার নাম ‘পালান’। তবে এটি কিন্তু ‘খারিজ’-এর রিমেক কিংবা অবলম্বন নয়।
জানা গেছে, কৌশিক শুধু বিষয়বস্তুই ধার করেছেন ‘খারিজ’ থেকে। বদলে যাবে বাদবাকি সব। থাকবে সেই একই পরিবার, একই নাম, একই পরিচয়। শুধু বিবর্তনের ছাপ পড়বে চরিত্রগুলিতে। বদলে যাবে গল্পও। মৃণালের সিনেমার চরিত্রগুলোকে ২০২২-এর প্রেক্ষাপটে এনে ফেলেছেন কৌশিক।
মৃণালের ‘খারিজ’ সিনেমায় যাঁরা অভিনয় করেছিলেন, সেই মমতা শঙ্কর, অঞ্জন দত্ত, শ্রীলা মজুমদার—সবাই থাকছেন ‘পালান’-এ। যুক্ত হচ্ছেন যিশু সেনগুপ্ত ও পাওলি দাম।
নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, ‘১৯৮২ সালে ‘‘খারিজ’’ দেখে অদ্ভুত অনুভূতি হয়েছিল। আমার জীবনে বড় দরজা খুলে দিয়েছিল সেই সিনেমা। আমার ধারণা, ‘‘পালান’’-এর মাধ্যমে মৃণাল বাবুকে যথাযথ সম্মান দিতে পারব।’
মৃণাল সেনের সিনেমা দিয়ে ভীষণ অনুপ্রাণিত কৌশিক। ব্যক্তিগতভাবেও তাঁদের মধ্যে দারুণ সম্পর্ক ছিল। তাই এই কালজয়ী নির্মাতার প্রতি ট্রিবিউট জানাচ্ছেন সিনেমার মাধ্যমেই।
কৌশিক বলেন, ‘আমার অত্যন্ত সৌভাগ্য যে আমি তাঁর হাত ধরার সুযোগ পেয়েছি। তাঁর সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি। শুধু আমি নয়, আমার পরিবারকেও উনি চিনতেন। টেলিভিশনে কাজ করার সময় আমার টেলিফিল্ম দেখে উনি মতামত দিয়েছিলেন। আমি মনে করি, তাঁর যেটুকু সান্নিধ্য পেয়েছি, তা দিয়েই তাঁকে নৈবেদ্য জানানোর ক্ষমতা আমার আছে।’
‘পালান’ সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে ভীষণ উচ্ছ্বসিত পাওলি দাম। গৌতম ঘোষের ‘কালবেলা’ সিনেমায় অভিনয় করে মৃণালের প্রশংসা পেয়েছিলেন পাওলি।
অভিনেত্রী বলেন, ‘আমার নাম মৃণাল সেন—এই কথাটা এখনো আমার কানে বাজে। আমার প্রথম সিনেমা দেখে ফোন করে প্রশংসা করেছিলেন তিনি। বলেছিলেন, ‘আমি জানি না কবে ছবি করব। করলে তুমি অভিনয় করবে?’ তাঁর পরিচালনায় আমার অভিনয় করা হয়নি। কিন্তু মনে হয়, কোনো না কোনোভাবে মৃণাল সেনের সঙ্গে আমার সংযোগ ঘটে গেছে। তাই কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘‘পালান’’-এ যুক্ত হতে পারলাম।’
জানা গেছে, ২৫ মার্চ থেকে ‘পালান’ সিনেমার শুটিং শুরু হবে। মুক্তি পাবে ২০২৩ সালে, মৃণাল সেনের জন্মশতবর্ষে।

দুই দিনে চারটি প্রদর্শনী নিয়ে আসছে নাটকের দল ‘হৃৎমঞ্চ’। একক অভিনয়ের নাটক ‘হ্যাপি ডেজ’ এর চারটি প্রদর্শনী হবে আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর। নাটকটির নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা এবং একক অভিনয়শিল্পী হলেন জ্যোতি সিনহা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে ১৮ ও ১৯ সেপ্টেম্বর বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায়
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ব্রিটিশ পপ তারকা এড শিরানের ‘লুপ ট্যুর’ সংগীত সফরের উদ্বোধনী পরিবেশনায় ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিয়েছিলেন মার্কিন র্যাপার ম্যাকলেমোর। এ সময় ফিলিস্তিনের অধিকার ও যুদ্ধবিরতির পক্ষে কথা বলেন তিনি। তুলে ধরেন ফিলিস্তিনের দুর্দশার চিত্র।
১১ ঘণ্টা আগে
শিডিউল জটিলতায় রায়হান খানের ‘ট্রাইব্যুনাল’ সিনেমা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গত সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ফারিয়া। তবে আজকের পত্রিকাকে নির্মাতা রায়হান খান জানালেন, ফারিয়ার সরে দাঁড়ানোর বিষয়টি তিনি জানেন না তিনি। এ নিয়ে ফারিয়ার সঙ্গে তাঁর কোনো কথা হয়নি।
১২ ঘণ্টা আগে
২০০১ সালের ১৮ সেপ্টেম্বর প্রথম নাটকের শুটিং করেন চয়নিকা চৌধুরী। নাম ছিল ‘শেষ বেলায়’। এরপর একে একে বানিয়েছেন চার শতাধিক নাটক। পরিচালনা করেছেন ‘বিশ্বসুন্দরী’ ও ‘প্রহেলিকা’ নামের দুটি সিনেমা। এ বছর নির্মাণ ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ হচ্ছে চয়নিকার। এ উপলক্ষে চারটি নাটক বানিয়েছেন তিনি।
১৩ ঘণ্টা আগে