পাকিস্তান প্রিমিয়ার লিগ (পিএসএল) শুরুর আগে শাহিন আফ্রিদিকে অধিনায়কত্ব নিতে নিষেধ করেছিলেন শহীদ আফ্রিদি। বয়সে তরুণ হওয়ায় জামাই শাহিনকে নেতৃত্ব ভার না নিতে পরামর্শ দিয়েছিলেন শ্বশুর শহীদ। তবে তাঁর কথা অগ্রাহ্য করে লাহোর কালান্দার্সের অধিনায়ক হন শাহিন।
গতকাল তো শ্বশুরকে ভুল প্রমাণ করে ছেড়েছেন শাহিন। প্রথমবার পিএসএল শিরোপা জিতে গড়েছেন অনন্য রেকর্ড। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ লিগে সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছেন তিনি। ভেঙেছেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে স্টিভ স্মিথের রেকর্ড। ২০১২ সালে সিডনি সিক্সার্সকে শিরোপা জিতিয়েছিলেন স্মিথ। তখন তাঁর বয়স ছিল ২২ বছর। শাহিন লাহোরকে শিরোপা জেতালেন ২১ বছর বয়সে। সঙ্গে ২০ উইকেট নিয়ে হয়েছেন আসরের সেরা বোলার।
অথচ পিএসএলের আগের ছয় আসরের পাঁচটিতেই প্লে-অফে উঠতে ব্যর্থ হয়েছিল লাহোর। একবার প্লে-অফ খেলে উঠেছিল ফাইনালেও। তবে শিরোপা জিততে পারেনি।
এবার শিরোপা জিতে শাহিন সে কথা মনে করিয়ে সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন, ‘এটা আমাদের জন্য অনন্য অর্জন। এটার জন্য ৭ বছর অপেক্ষা করেছি। লাহোরের সমর্থকদের ধন্যবাদ দিতে হবে। আমি অনেক সমর্থন পেয়েছি। মোহাম্মদ হাফিজ চাপের মুখে আমাকে সহায়তা করেছেন। দল হিসেবে যে লড়াই আমরা করেছি, তা আসলেই দুর্দান্ত।’
গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল ফাইনালে আগে ব্যাটিং করে ১৮০ রান তোলে লাহোর। জবাবে মুলতান সুলতানস গুটিয়ে যায় ১৩৮ রানে।
কম বয়সী অধিনায়ক হিসেবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ লিগ জয়
অধিনায়ক দল বয়স (বছর)
শাহিন আফ্রিদি লাহোর কালান্দার্স ২১
স্টিভ স্মিথ সিডনি সিক্সার্স ২২
রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ানস ২৬

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৭ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৮ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৯ ঘণ্টা আগে