ইউক্রেন সীমান্তে চলমান উত্তেজনা প্রসঙ্গে রাশিয়া ও একটি গুরুত্বপূর্ণ ইউরোপীয় নিরাপত্তা গোষ্ঠীর অন্যান্য সদস্যদের সঙ্গে বৈঠক করতে চায় ইউক্রেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেন, সীমান্তে সৈন্য বাড়ানোর পর আমরা রাশিয়াকে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিতে অনুরোধ করেছিলাম। কিন্তু রাশিয়া সেই অনুরোধ উপেক্ষা করেছিল। এর পরবর্তী পদক্ষেপ হিসেবে ৪৮ ঘণ্টার মধ্যে রাশিয়াকে বৈঠকে বসার আহ্বান জানিয়েছি। আমরা আশা করি, রাশিয়া তার পরিকল্পনা স্পষ্ট করবে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
দিমিত্রো কুলেবা আরও বলেন, ভিয়েনা ডকুমেন্টের নিয়মের অধীনে আমরা রাশিয়ার কাছ থেকে তাদের উদ্দেশ্য সম্পর্কে উত্তর চেয়েছিলাম।
ভিয়েনা ডকুমেন্ট ইউরোপে নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার (ওসেক) সদস্যদের দ্বারা গৃহীত নিরাপত্তা সংক্রান্ত একটি চুক্তি, যার মধ্যে রাশিয়া অন্তর্ভুক্ত রয়েছে।
গতকাল রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে টেলিফোনে প্রায় এক ঘণ্টা কথা বলেছেন। হোয়াইট হাউস বলেছে, ফোনালাপের সময় জো বাইডেন ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। দুই দেশের নেতা ইউক্রেনের সীমান্তে রাশিয়ার সৈন্য বাড়ানোর প্রতিক্রিয়ায় কূটনীতি এবং প্রতিরোধ চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছেন।
ফোনালাপের ব্যাপারে ইউক্রেন এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনকে সমর্থনের ব্যাপারে অটল থাকার জন্য মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। শেষে তিনি জো বাইডেনকে ইউক্রেনে আসার আমন্ত্রণ জানিয়েছেন।
তবে এ আমন্ত্রণের ব্যাপারে হোয়াইট হাউস এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

নেপালে ভোতে কোশি নদীতে ভয়াবহ বন্যা, ভূমিধস ও কাদাধসের কারণে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নিখোঁজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৫৮ জনে। হিমলায়ের উঁচু পর্বতে বরফ-পাথরের ধসে সৃষ্ট এই বন্যায় দেশটির কয়েকটি জেলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের...
৯ মিনিট আগে
ইরানে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতেও ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে ইরান। কয়েক সপ্তাহের মধ্যে চলমান সংঘাতের এটি সবচেয়ে গুরুতর উত্তেজনা। এই সংঘাত এরই মধ্যে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়িয়েছে...
২৬ মিনিট আগে
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনের একটি গ্রুপ ছবি ক্রপ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কার্যালয়। সম্পাদিত ছবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাদ দিয়ে শাহবাজকে ছবির কেন্দ্রস্থলে দেখানো হয়েছে...
১০ ঘণ্টা আগে
নেপালের হিমালয়সংলগ্ন এলাকায় আকস্মিক বন্যা ও ধসে তছনছ হয়ে গেছে অসংখ্য পাহাড়ি গ্রাম। ভয়াবহ এই দুর্যোগের পর সিএনএনের সাংবাদিক উইল রিপলির ক্যামেরায় উঠে এসেছে পাঁচ বছর বয়সী মনীষার অলৌকিক ও আবেগঘন বেঁচে ফেরার গল্প।
১০ ঘণ্টা আগে