উপকরণ
লইট্টা শুঁটকি ১০টি, শিম ২০-২৫টি, বেগুন মাঝারি আকারের ২টি, আলু মাঝারি আকারের ৩-৪টি, কাঁচা মরিচ ৮-১০টি বা স্বাদমতো, রসুন ৭-৮টি, তেল আধা কাপ, লবণ পরিমাণমতো, হলুদ এক ১ চা-চামচ, মরিচের গুঁড়ো আধা চা-চামচ।
প্রণালি
প্রথমে শুঁটকি ১ ইঞ্চি করে কেটে লবণ আর অল্প গরম পানি দিয়ে ধুয়ে ফোটানো গরম পানিতে ভিজিয়ে রাখুন। কাঁচা মরিচ আর রসুন ছেঁচে নিন। এবার একটি কড়াই বা প্যানে তেল গরম করে ছেঁচা রসুন আর কাঁচা মরিচ দিয়ে অল্প পানি আর খুব অল্প লবণ দিন, হলুদ আর মরিচের গুঁড়ো দিন। তারপর শুঁটকি দিয়ে কয়েক মিনিট জ্বাল দিয়ে দুই টুকরো করে কাটা শিম দিন। মাঝারি আঁচে মিনিট দশেক জ্বাল দিয়ে লম্বা লম্বা করে কাটা আলু দিন। তারপর নেড়ে দিয়ে ঢেকে দিন। মিনিট দশেক পর বেগুন কেটে দিন। এবার পরিমাণমতো লবণ দিয়ে নেড়ে ঢেকে দিন।
পুরো রান্নাই মাঝারি আঁচে পানি ছাড়া হবে। রান্না হলে পুরো তরকারি একটু তেলতেলে হবে। পানি পানি হলে জ্বাল বাড়িয়ে মাখা মাখা করে নেবেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৮ ঘণ্টা আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫