১৯৯৮ সালের পর প্রথমবার পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। মার্চের শুরুতেই পাকিস্তান সফরে যাওয়ার কথা ডেভিড ওয়ার্নার-প্যাট কামিন্সদের। ৫ এপ্রিল রাওয়ালপিন্ডিতে একমাত্র টি-টোয়েন্টির মধ্য দিয়ে শেষ হবে এই সফর।
এদিকে, ২ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি আইপিএলের মেগা নিলাম। নিলামের তালিকায় থাকা ওয়ার্নার-কামিন্স-স্মিথদের আইপিএল রেকর্ড বেশ সমৃদ্ধ। শুধু তাঁরা নন; এবারের নিলাম তালিকায় আছেন অস্ট্রেলিয়ার ৪৭ জন ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ থাকায় ওয়ার্নার-কামিন্স-স্মিথদের চাহিদা থাকবে তুঙ্গে। তবে পাকিস্তান সফরের কারণে আইপিএলের শুরুর দিকে তাঁদের নাও দেখা যেতে পারে।
পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ৪ মার্চ। সাদা পোশাকের সিরিজ শেষে দুই দল খেলবে তিন ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ। ৫ এপ্রিল টি-টোয়েন্টি দিয়েই শেষ হবে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর। সফর শেষ করেই আইপিএল খেলতে ভারতে যাবে অজিরা। সেখানে ৬ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে তাঁদের। তার মানে, অজি ক্রিকেটারদের দলে যোগ দিতে দিতে ১২ এপ্রিল। এই সময়ে প্রত্যেক দলের অন্তত তিনটি করে ম্যাচ খেলা হয়ে যাবে।
তবে কামিন্সরা এই মুহূর্তে আইপিএল নিয়ে ভাবছেন না। তাঁদের সব মনোযোগ পাকিস্তান সফরে। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক বলেছেন, ‘সত্যি বলতে আমি জানি না আইপিএলের নিলাম কবে। ১৩,১৪ না ১৫ ফেব্রুয়ারি আমার মনে নেই। এ নিয়ে ভেবে সময় নষ্ট করছি না।’
আইপিএল ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংসের সাবেক অধিনায়ক জর্জ বেইলি বর্তমানে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাচক। তিনি বলেছেন, ‘আইপিএল খেলার জন্য আমরা সব সময়ই তৈরি। কিন্তু অস্ট্রেলিয়ার খেলা থাকলে আইপিএলের জন্য ক্রিকেটার ছাড়া সম্ভব নয়।’

এভাবেও ফিরে আসা যায়—এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার পারফরম্যান্স দেখলে জনপ্রিয় এই গান মনে পড়তে বাধ্য। শেষ মুহূর্তে ঘুরে দাঁড়ানো এক রকম শিল্পের পর্যায়ে নিয়ে গেছে লিওনেল স্কালোনির কথা। গত রাতে আটলান্টায় সেমিফাইনালে ইংল্যান্ডের জয় যখন সময়ের ব্যাপার ছিল, তখন ম্যাচ ছিনিয়ে নিয়েছে আর্জেন্টিনা।
২৭ মিনিট আগে
বিশ্বকাপের ফাইনালে উঠতে না উঠতেই বিতর্কের জন্ম দিয়েছে আর্জেন্টিনা। আটলান্টায় গত রাতে ইংল্যান্ডকে হারানোর পর রাজনৈতিক বার্তাসংবলিত ব্যানার নিয়ে উদযাপন করে লিওনেল স্কালোনির দল। এমন ঘটনায় শাস্তির আশঙ্কায় রয়েছে আর্জেন্টিনা।
১ ঘণ্টা আগে
অধিনায়ক তো একেই বলে। লিওনেল মেসি যেন এবারের বিশ্বকাপে ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’। গোল কিংবা অ্যাসিস্ট—দলের প্রয়োজনে তিনি তাঁর কাজটা করেন যথার্থভাবে। গত রাতে তিনি গোল্ডেন বুটের লড়াইয়ে উঠে গেলেন সবার ওপরে।
২ ঘণ্টা আগে
এবার আর্জেন্টিনার সামনে আর মাত্র একটি বাধা। আগামী রোববার নিউ জার্সিতে স্পেনকে হারাতে পারলেই টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের পাশাপাশি নিজেদের ইতিহাসে চতুর্থ শিরোপাও ঘরে তুলবে মেসির দল।
৪ ঘণ্টা আগে