
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকায় ট্রাক ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
আজ রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ঝিল্লিপাড়া কালভার্ট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুরের মৃত বাবুল সাহার ছেলে জয়দেব সাহা (১৮) এবং পুখুরিয়া গ্রামের মাহিন্দ্রাচালক আবু বাক্কারের ছেলে হানিফ আলী (২৯)। আর আহতরা হলেন নিহত জয়দেব সাহার মা চন্দনা সাহা এবং ভাই সেনাবাহিনীতে কর্মরত সুব্রত সাহা।
নিহত জয়দেব সাহার আত্মীয় সঞ্জয় সাহা জানান, আজ রোববার সকাল পৌনে ১০টার দিকে মায়ের চিকিৎসার জন্য মাহিন্দ্রাযোগে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলেন জয়দেব সাহা, তাঁর মা চন্দনা সাহা ও ভাই সুব্রত সাহা। রাণীহাটি বাজার পার হয়ে ঝিল্লিপাড়া কালভার্টের কাছে পৌঁছালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা সোনামসজিদ বন্দরগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রায় থাকা এর চালক ও অপর তিন যাত্রী গুরুতর আহত হন। এ ঘটনায় পরে স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় যাত্রী জয়দেব সাহা ও মাহিন্দ্রচালক হানিফ আলী মারা যান। আহতদের হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাক ও মাহিন্দ্রাটি জব্দ করেছে। কিন্তু ট্রাকের চালক পালিয়ে গেছেন।

বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১৬ মিনিট আগে
দেশের প্রায় ৬০ লাখ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপের শ্রমিক-কর্মচারীদের জন্য ঈদ বোনাস ও ন্যায্য ওভারটাইম ভাতার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এই দাবি আদায় না হলে সারা দেশে সভা-সমাবেশসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
২১ মিনিট আগে
শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১ ঘণ্টা আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
২ ঘণ্টা আগে