সামিরা খান মাহির জন্ম ও বেড়ে ওঠা সিলেটে। স্থানীয় লোকজন তাঁকে দুরন্ত মেয়ে হিসেবেই চেনেন। কী না পারেন! গাছে ওঠা থেকে শুরু করে ক্রিকেট—সবকিছুতেই পারদর্শী। স্বপ্ন দেখতেন গায়িকা বা ডাক্তার হবেন। মডেলিং, অভিনয়ের কোনো ইচ্ছেই ছিল না। শখের বশে ঢাকায় এসে একটি পণ্যের বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন। ঢাকা শহরে অসংখ্য বিলবোর্ডে ভেসে ওঠে তাঁর মুখ। এটি দেখেই আগ্রহ জন্মে ক্যামেরার সামনে কাজ করার। ভালো প্ল্যাটফর্ম খুঁজছিলেন। আরটিভির আয়োজনে ‘মডেল সার্চ’-এ নাম লিখিয়ে হয়ে যান প্রথম রানারআপ। সেটা ২০১৪ সালের গল্প। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের অনেকেই ঝরে পড়লেন। কিন্তু মাহি মিডিয়ায় আটঘাট বেঁধে নামলেন। বেশ কিছু বিজ্ঞাপনচিত্রের মডেল হলেন। অভিনয় করলেন টিভি নাটকে।
হঠাৎ অভিনয়ে বিরতি। বছর তিনেকের বিরতি শেষে ফিরেছেন নতুন করে। গত ছয় মাসে তাঁর অভিনীত বেশ কিছু নাটক আলোচিত হয়েছে। মাহি বলেন, ‘অভিনয় করছিলাম। কিন্তু নিজের সেরাটা দিতে পারছিলাম না। মনে হলো, অভিনয়ের জন্য আরও প্রস্তুতি দরকার। প্রায় তিন বছরের বিরতি নিলাম। তৈরি হলাম নতুন করে, নিজের মতো করে। সব মিলিয়ে একটা বড় সময় বিরতিতে থাকতে হয়েছে।’
গত ছয় মাসে মাহি অভিনীত নাটকের মধ্যে রয়েছে ‘প্রেমিকার বয়ফ্রেন্ড’, ‘ভালোবাসি না’, ‘রাখাল বালিকা’, ‘দ্য ট্যাম্পেল রান’, ‘গার্লস স্কোয়াড’, ‘লুঙ্গিবাজ’ ইত্যাদি। ৬ জানুয়ারি ইউটিউবে প্রকাশ পাওয়া ‘৫০ লাখ’ নাটকটি এরই মধ্যে ৩৩ লাখ ভিউ অতিক্রম করেছে। মাহি বলেন, ‘অনেকের কাছ থেকেই প্রশংসা পাচ্ছি এই নাটকে। তারিক আনাম খান স্যার, নিশো, নিলয় ভাইয়াদের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছি। কাজগুলো নিয়ে আলোচনা হচ্ছে। নতুনভাবে কাজের প্রেরণা পাচ্ছি’
মডেলিং ও অভিনয়—দুই মাধ্যমেই কাজ করতে ভালো লাগে মাহির। তবে অভিনয়ই তাঁর প্রথম পছন্দ। মাহি বললেন, ‘অভিনয় করে দর্শকের মনে জায়গা পাওয়া যায় সহজে। অভিনয়েই তাই নিয়মিত সময় দিতে চাই। ইচ্ছে আছে দেশের বাইরে অভিনয় নিয়ে পড়াশোনা করার।’
বিনোদন সম্পর্কিত আরও পড়ুন:

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫