হৃতিক রোশনের প্রশংসায় পঞ্চমুখ আর মাধবন। সম্প্রতি এক সাক্ষাৎকারে দক্ষিণী সুপারস্টার জানিয়েছেন যে, তিনি সবধরনের ছবিতে অভিনয় করতে চান। ঠিক হৃতিক রোশন যেমন ভার্সেটাইল অভিনেতা, তেমনই। এমনকী, ‘সুপার ৩০’ অভিনেতার মতো শারীরিকভাবে ফিটও হতে চাইছেন মাধবন, যাতে কিনা বলিউডসুন্দরী ক্যাটরিনা কাইফের বিপরীতে হিরোর চরিত্রে অভিনয় করতে পারেন।
‘বিক্রম বেদা’ ছবিতে হৃতিক রোশনের লুক প্রকাশ হওয়ার পরেই মাধবন তাঁর প্রশংসায় পঞ্চমুখ। অভিনেতা জানান, আমি বরাবরই হৃতিকের প্রশংসা করি। আমরা প্রায় একই সময়ে ফিল্মি ক্যারিয়ার শুরু করেছিলাম। আর ও দেখতে এখনও গ্রীক গডের মতোই। অ্যাকশন দৃশ্যেও চমৎকার। কিন্তু শুধু চাইলেই তো আমি আর এরকম সব ছবিতে অভিনয় করতে পারি না। ক্যাটরিনার বিপরীতে অভিনয় করতে হলে আমাকে হৃতিকের মতো ফিট হতে হবে।
পাশাপাশি মাধবন জানান যে, তিনি তাঁর আসল জায়গায় জোর দেন। ছবির স্ক্রিপ্ট, গল্প এবং তাঁর চরিত্র কতটা গুরুত্বপূর্ণ, সেটাই তাঁর কাছে গুরুত্বপূর্ণ। ১০ জানুয়ারি নিজের জন্মদিনে ‘বিক্রম বেদা’র লুক প্রকাশ করেছিলেন হৃতিক। তামিল ছবি ‘বিক্রম বেধা’র হিন্দি রিমেক এটা। আসল ছবিতে বিক্রমের চরিত্রে অভিনয় করেছিলেন মাধবন। তবে হিন্দি রিমেকে এই চরিত্রে দেখা যাবে সাইফ আলি খানকে। আর হৃতিক অভিনয় করেছেন ‘বেদা’র চরিত্রে, তামিল ছবিতে যে চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি।
হৃতিকের সেই লুক দেখেই মাধবন বলেছিলেন, ‘আরে এই তো বেদা। আমি এই ছবি দেখার জন্য মুখিয়ে রয়েছি। দারুণ হৃতিক রোশন।’

প্রেক্ষাগৃহে দাপট দেখাতে না পারলেও ওটিটিতে মুক্তির পর আলোড়ন তৈরি করে কিরণ রাওয়ের বলিউড সিনেমা ‘লাপাতা লেডিস’। রেলস্টেশনে বদল হয়ে যায় দুই নববধূ। কারণ লম্বা ঘোমটা। সেই ঘোমটার আড়ালে নিজের সদ্য বিয়ে করা স্ত্রীকে চিনতে পারেনি বর। এরপর নানা মজার ও সংকটপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে নারী স্বাধীনতা
২৭ মিনিট আগে
আল্লু অর্জুন অভিনীত ‘রাকা’ সিনেমা নিয়ে চলছে উন্মাদনা। ঘোষণার পর থেকে আলোচনার কেন্দ্রে অ্যাটলি পরিচালিত সিনেমাটি। এবার শোনা যাচ্ছে, রাকায় দেখা যাবে হলিউডের অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথকে। ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে এক প্রতিবেদনে দাবি করেছে, অ্যাটলির এই সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমায় খলনায়কের চরিত্রে
৩৭ মিনিট আগে
ঢাকা শহরের ৪১৬ বছর উদ্যাপনে ‘উৎসবে, গর্বে, দায়িত্বে’ প্রতিপাদ্যে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ শীর্ষক মাসব্যাপী উৎসবের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। উৎসবের অংশ হিসেবে রাজধানীর মধুমিতা সিনেমা হলে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব।
৪৩ মিনিট আগে
নতুন প্রজন্মের অভিনয়শিল্পী খোঁজার উদ্যোগ রিয়েলিটি শো ‘ফেস অব টুমরো’র প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন এম এইচ এস লাবণ ও রাইসা সুলতানা। চ্যাম্পিয়ন জুটি পেয়েছেন ৫ লাখ টাকা পুরস্কার। প্রথম রানার্সআপ শৌমিক ও সিফনা পেয়েছেন ৩ লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ তমাল ও মুনমুন পেয়েছেন ১ লাখ টাকা।
১ দিন আগে