লকডাউনে কাজ না থাকায় শিশুদের মুখে খাবার তুলে দিতে পারছেন না দিনমজুর বাবা। কুষ্টিয়া দৌলতপুর উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের চরদিয়াড় গ্রামের দিনমজুর রতন বলেন, ‘আমি এই কঠিন সময়ে সংসার চালাতে ব্যর্থ। কিছুদিন টাকা ধার করে চলেছি। এখন আর পারছি না। যমজ সন্তানের জন্য সামান্য ৩০০ টাকার দুধ কেনার টাকা আমার কাছে নেই।’
রতনের স্ত্রী লিমা ঘরে দুধ না থাকায় এক মাস বয়সী যমজ শিশুদের ভাতের মাড় খাওয়াচ্ছেন। রতন-লিমার ঘর আলো করে মাস খানিক পূর্বে দুই কন্যা শিশুর জন্ম হয়। যমজ কন্যা শিশু জন্ম হওয়ার খুশিতে তাদের নামটাও রাখা হয় হাসি ও খুশি।
স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান সেলিম চৌধুরী জানান, বিষয়টি খুবই কষ্টের। আমি বিষয়টি জানার সঙ্গে সঙ্গে রতন আলীকে কিছু অর্থ সাহায্য দিয়েছি। পরবর্তীতে সরকারি কোনো অনুদান এলে তাঁকে দেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, যমজ কন্যা শিশুর বাবা মায়ের এনআইডি কার্ড নিয়ে পিআইও অফিসে যোগাযোগ করলে শিশু খাদ্যের ব্যবস্থা করা হবে।

খুলনায় মাঝনদীতে ফেরি ও ট্রলারের সংঘর্ষ হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে খুলনার জেলখানা ঘাটে এ ঘটনা ঘটে।
৪০ মিনিট আগে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মঙ্গলবার থেকে পর্যটক ও জেলে-বাওয়ালিদের জন্য খুলেছে সুন্দরবনের দ্বার। তবে প্রথম দিনে সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে কমসংখ্যক বনজীবী ও পর্যটক সুন্দরবনে গেছেন।
২ ঘণ্টা আগে
রাজধানীর কামরাঙ্গীরচরের আলীনগরে বাসা থেকে রুহুল আমিন শেখ নামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, ব্যাংকঋণ ও অন্যান্য ব্যবসায়ীর পাওনা পরিশোধের চাপের কারণে তিনি আত্মহত্যা করেছেন...
২ ঘণ্টা আগে
আওয়ামী লীগের গত চারটি নির্বাচনই ছিল ভুয়া। তারা মৃত মানুষের ভোটও নিজেরা দিয়েছে। এমনকি যাঁরা ভোট দিতে যাননি, তাঁদের ভোটও আওয়ামী লীগের পক্ষে দেওয়া হয়েছিল।
২ ঘণ্টা আগে