শুধু সিনেমা নয়, দর্শকদের বিনোদন দিতে সিরিজের দিকেও ঝুঁকছে বলিউড। আর সিরিজ মানেই তো ওটিটি। দর্শকদের এই চাহিদা মেটাতে এবার বড়সড় চমক নিয়ে আসতে চলেছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি হটস্টার। এই প্ল্যাটফর্মে আসছে একগুচ্ছ সিরিজ। তবে বেশির ভাগই জনপ্রিয় সিরিজের নতুন সিজন।
অজয় দেবগন, সোনাক্ষী সিনহা এবং সঞ্জয় দত্ত অভিনীত ‘ভূজ’ ছবির প্রিমিয়ার হবে এই প্ল্যাটফর্মে। দেখানো হবে সাইফ আলি খান-ইয়ামি গৌতমের ‘ভূত পুলিশ’। শুধু তাই নয়, ডিজনি হটস্টারের ‘রুদ্র’ সিরিজ দিয়েই ওটিটিতে পা রাখছেন অজয় দেবগন।
আরও রয়েছে কুণাল কাপুর, শাবানা আজমি, ডিনো মারিয়া অভিনীত ‘দ্য এম্পায়ার’। রয়েছে সিদ্ধার্থ ও শ্বেতা ত্রিপাঠি অভিনীত ‘এস্কেপ লাইভ’। টিসকা চোপড়ার ‘ফেয়ার ১.০’ এবং ‘দোস প্রাইসি ঠাকুর গার্লস’ও সামনে দেখা যাবে এই প্ল্যাটফর্মে।
ডিজনি প্লাস হটস্টারের নতুন তালিকায় রয়েছে—শেফালি শাহ ও কীর্তি কুলহারির ‘হিউম্যান’। প্রতীক গান্ধী, রিচা চাড্ডা ও আশুতোষ রানার ‘সিক্স সাসপেক্ট’, সত্যরাজের ‘মাই পারফেক্ট হাজব্যান্ড’, সোনিয়া আগারওয়ালের ‘ফ্যামিলি ম্যাটারস’। শিগগিরই দেখা যাবে সুস্মিতা সেনের ‘আরিয়া’ এবং কে কে মেননের ‘স্পেশ্যাল অপস ১.৫ ’, পঙ্কজ ত্রিপাঠির ‘ক্রিমিনাল জাস্টিস’, অতুল কুলকার্নির ‘সিটি অব ড্রিমস’ জনপ্রিয় সিরিজেরও নতুন সিজন।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১০ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১০ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১০ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে