পরিবারের বড় সন্তান মেহেদী হাসান রুবেল। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাট চুকানোর পর অন্য কিছু ভাবার খুব একটা সুযোগ ছিল না। দ্রুত ঢুকে পড়েন একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিতে। তবে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন কখনোই তাঁর পিছু ছাড়েনি। তাই তো একসময় উচ্চ বেতনের চাকরি ছেড়ে গ্রামে চলে আসেন। প্রথমে চেষ্টা করেন সাপের খামার দেওয়ার, কিন্তু পারেননি। এরপর সিদ্ধান্ত নেন মুরগির খামার করবেন। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। শ্রম আর মেধা দিয়ে গড়ে তুলেছেন খামারটি।
মেহেদীর বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলার সদর ইউনিয়নের রামডাঙ্গা গ্রামে। সেখানেই পৈতৃক ৪৫ শতাংশ জমির ওপর গড়ে তুলেছেন তিনি ‘বায়োটেক ফার্মল্যান্ড’ নামের একটি আধুনিক মুরগির খামার। এই খামারের যাত্রা শুরু হয়েছিল ২০০ মুরগি নিয়ে। এখন এখানে আছে হাইলাইন ব্রাউন জাতের ২ হাজার ২০০ মুরগি।
সম্প্রতি ‘বায়োটেক ফার্মল্যান্ড’ খামারে গিয়ে কথা হয় মেহেদীর সঙ্গে। এ সময় তিনি জানান, চাকরি ছেড়ে গ্রামে ফিরে তিনি সাপের খামার করতে চেয়েছিলেন। এ জন্য ২০১৬ সালে পাশের জেলা পঞ্চগড়ের দেবীগঞ্জে জমি কেনার চেষ্টা করেন। কিন্তু দালালের খপ্পরে পড়ে জমি তো কিনতেই পারেননি, সঙ্গে হারিয়েছেন জমি কেনার ৯ লাখ টাকা। শুরুতে এত বড় ধাক্কা খেলেও দমে যাননি মেহেদী। পরে মুরগির খামার দেওয়ার সিদ্ধান্ত নেন। বাবা ও বন্ধুদের কাছ থেকে ধারদেনা করে নিজ গ্রাম ডিমলার রামডাঙ্গায় ২০১৮ সালের জানুয়ারিতে পৈতৃক জমির ওপর গড়ে তোলেন খামার। প্রথমে স্বল্প পরিসরে মাত্র ২০০ মুরগি দিয়ে শুরু। এরপর ধীরে ধীরে খামার বড় হতে থাকে। এই খামারে তাঁর প্রাথমিক লগ্নি ছিল ২০ লাখ টাকা। এখন সেই খামারই তাঁকে মাসে লাখ টাকার মতো মুনাফা দিচ্ছে। খামারটিকে আরও বড় করার স্বপ্ন এখন মেহেদীর চোখে।
মুরগির খামারে কেন আগ্রহ জাগল—জানতে চাইলে মেহেদীর জবাব, ‘ইন্টারনেট ও পত্রিকায় ছাপানো বিভিন্ন খামারের সফলতার গল্প পড়েই মূলত উদ্বুদ্ধ হয়েছি। খামার শুরুর পাঁচ মাস পর থেকে মুরগি ডিম দিতে শুরু করে। সেই থেকে প্রতিদিন গড়ে ২ হাজার মুরগি ডিম দেয়। জেলা-উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা ডিম কেনেন।’ তবে করোনাকালে সরকারের প্রণোদনা পেলেও ব্যাংকঋণ বা অন্য কোনো সহযোগিতা না পাওয়ায় কিছুটা আক্ষেপ রয়েছে মেহেদীর।
তবে মেহেদীর এই খামারের যাত্রা এখনো নিষ্কণ্টক নয়। কয়েকজন প্রতিবেশী অভিযোগ করেছেন, মুরগির খামারের দুর্গন্ধে টেকা দায়। তাঁরা বিভিন্ন দপ্তরে অভিযোগও করেছেন। তবে ডিমলা থানার উপপরিদর্শক আবু তারেক দিপু বলেন, ‘বায়োটেক ফার্মল্যান্ড কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। সরেজমিন তদন্ত করে এর সত্যতা পাইনি। ফার্মটি অনেক আধুনিক মানের ও পরিচ্ছন্ন। পরিবেশ রক্ষায় সমস্ত নিয়মনীতি মেনে ফার্মটি কাজ করছে।’
ডিমলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রেজাউল হাসান বলেন, ‘মেহেদী একজন সফল খামারি। আমরা তাঁর খামার পরিদর্শন করে তাঁকে প্রয়োজনীয় পরামর্শ, প্রশিক্ষণ ও সহযোগিতা প্রদান করছি।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫