সমান মূল্যের কাজের জন্য সমান বেতন পাওয়ার অধিকার প্রতিষ্ঠার জন্য প্রতিবছরের ১৮ সেপ্টেম্বর পালিত হয় আন্তর্জাতিক সমান বেতন দিবস। কাজে সমান বেতন পাওয়া নিয়ে নারীদের আন্দোলনের ইতিহাসটা অনেক পুরোনো। সেই আন্দোলনে নারী অর্থনীতিবিদ থেকে শুরু করে অভিনেত্রী— সবাই অবদান রেখেছেন নিজ নিজ জায়গায়।
গুড ইয়ার কোম্পানির কর্মী লিলি লেডবেটার একটা সময় জানতে পারেন, তাঁর পুরুষ সহকর্মীরা একই কাজ করে অনেক বেশি বেতন পাচ্ছেন। তাঁর করা মামলার ফল হিসেবে ২০০৯ সালে লিলি লেডবেটার ফেয়ার পে অ্যাক্ট পাস হয় যুক্তরাষ্ট্রে। এটি ইকুয়াল পে আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ আইন। বলা হয়, বেটি ফ্রিডানের ‘দ্য ফেমিনিন মিস্ট্রি’ বইয়ের মাধ্যমে নারীবাদের দ্বিতীয় তরঙ্গ শুরু হয়। যেখানে তিনি সমান বেতনের বিষয়টিও উল্লেখ করেছিলেন। গ্লোরিয়া স্টেইনেম ইকুয়াল পের পক্ষে প্রচুর লেখালেখি ও জনসচেতনতা তৈরি করেন। অভিনেত্রী প্যাট্রিসিয়া আর্কেট ২০১৫ সালের অস্কার গ্রহণের সময় মঞ্চে দাঁড়িয়ে নারীদের সমান বেতনের দাবি জানান, যা বিশ্বব্যাপী আলোচনার জন্ম দিয়েছে।
ফ্রান্সের সিমোন দ্য বোভোয়ার, পাকিস্তানের মালালা ইউসুফজাই কিংবা বাংলাদেশের নারীবাদী আন্দোলনের নেত্রীরা—সবাই বিভিন্ন সময়ে নারীর সমান বেতনের বিষয়টি সামনে এনেছেন। শুধু আইন প্রণয়নেই নয়, তাঁরা জনসচেতনতা, আন্দোলন, লেখালেখি ও রাজনৈতিক চাপের মাধ্যমে সমান বেতন পাওয়ার পক্ষে ব্যাপক অবদান রেখেছেন। তাঁদের কাজের মাধ্যমেই বিশ্বের অনেক দেশে সমান বেতনের আইন তৈরি হয়েছে।

৪ জুন ১৮১৭ সাল। পাগলাগারদের নিঃসঙ্গ, নির্জন শীতল কুঠুরিতে মারা গেছেন একজন নারী। যৌবনে তাঁকে এখানে নিয়ে আসা হয়েছিল। তাঁর আর বাড়ি ফেরা হয়নি। কেউ তাঁর জন্য অপেক্ষা করে থাকেনি। প্যারিসের সালপেত্রিয়ের এক মানসিক হাসপাতালে জীবনের ২৩টি বসন্ত অবরুদ্ধ থাকার পর মৃত্যুবরণ করলেন ৫৪ বছরের নারী থেরোইন....
১ দিন আগে
বছরের প্রথম ছয় মাসে ঘরে-বাইরে, লোকচক্ষুর অন্তরালে কিংবা প্রকাশ্য রাজপথে দেশের অর্ধেক জনগোষ্ঠীর নিরাপত্তা ভঙ্গুর ছিল। বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য বিশ্লেষণ করলে এই ভয়ংকর চিত্র ফুটে ওঠে।
১ দিন আগে
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পশ্চিম আঙ্গারপাড়া গ্রামের খোদেজা আক্তার সুমা ও ইসমাইল হোসেন দম্পতির প্রথম সন্তান ফাতেমা ইসমাঈল কেয়া। ছোটবেলায় কেয়ার বই পড়ার নেশাটা ধরিয়ে দিয়েছিলেন তাঁর মা। পাঠ্যবইয়ের পাশাপাশি বানান শেখার জন্য মা তাঁকে অন্যান্য বই পড়তে দিতেন। আর কেয়া তা বানান করে করে পড়তেন।
১ দিন আগে
সেসিল ব্রুনস্বিক ছিলেন বিশ শতকের প্রথম দিকের ফরাসি নারীবাদী কর্মী। তিনি নারীদের ভোটাধিকার আদায় আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। পাশাপাশি তিনি নারীদের সমান বেতন, শিক্ষার সুযোগ, কর্মসংস্থানের জন্যও আন্দোলন করেন। ফ্রান্সের জাতীয় শিক্ষাবিষয়ক উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
২ দিন আগে